সড়ক দুর্ঘটনায় পুলিশের ওসি নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৬:২৮ পিএম

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক অফিসার ইনচার্জ (ওসি) নিহত হয়েছেন। সোমবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. শফিউল্লাহ ওরফে শফি (৪০)। তিনি রাজধানীর তুরাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।

আরও পড়ুন: কাল এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে অনুরোধ পুলিশের

এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। এ সময় তার গাড়ি চালক মো. সাগর আহত হন। পরে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিকে হাইওয়ে পুলিশ আটক করে।

মেহেদী হাসান জানান, ২০০৫ সালে মো. শফিউল্লাহ বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।

তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন তিনি।

শফিউল্লাহর আত্মীয় মো. নাসিম জানান, তার বড় মেয়ে সুচি চতুর্থ শ্রেণিতে, মেজো মেয়ে জান্নাত প্রথম শ্রেণিতে পড়াশোনা করে। আর শফির সাড়ে তিন বছরের একটি পুত্র সন্তান রয়েছে।


একাত্তর/টিএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর