চলতি ২০২৬ সালের প্রথম ০ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী কনসোলিডেটেড মুনাফা ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে সিটি ব্যাংক। বুধবার (৪ নভেম্বর) সিটি ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিন অনলাইনের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক ও গণমাধ্যমের কাছে ব্যাংকটির ২০২৩-এর তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) সার্বিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। আয়োজনটি বিশ্বজুড়ে ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সিটি ব্যাংকের কনসোলিডেটেড শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে চার টাকা ৯৬ পয়সা। গত ২০২৫ সালের একই মেয়াদে এর পরিমাণ ছিল চার টাকা ১৩ পয়সা (ডিলিউটেড)। অন্যদিকে, এই ৯ মাসে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭২২ কোটি ১৯ লাখ টাকা।
অনলাইন অনুষ্ঠানে আর্থিক প্রতিবেদনের বিভিন্ন বিবরণ তুলে ধরেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. মাহবুবুর রহমান।
ব্যাংকের সাম্প্রতিক কৌশলগত অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হোলসেল ব্যাংকিং প্রধান মেসবাউল আসীফ সিদ্দিকী এবং চিফ রিস্ক অফিসার মোহাম্মদ ফিরোজ আলম। অনুষ্ঠানের শেষভাগে বিশ্লেষক ও বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্যানেল সদস্যরা।
