গায়ে হাত দিলেন কেন, ক্ষেপে গিয়ে পরীমণি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে, আদালত চত্বর থেকে বের হওয়ার মুহূর্তে তৈরি হয় নতুন এক নাটকীয় পরিস্থিতি, উৎসুক জনতার ভিড়ে এক ব্যক্তির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই অভিনেত্রী! পরীমণির অভিযোগ, ভিড়ের সুযোগে তার গায়ে হাত দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন পরীমণি। শুনানি শেষে বিচারক ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে গতকাল বুধবার মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত হতে না পারায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সেই আবেদন নামঞ্জুর করে পরীমণির জামিন বাতিল করেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরপরই আজ তড়িঘড়ি করে আদালতে হাজির হয়ে জামিন নেন এই চিত্রনায়িকা।

উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণির বিরুদ্ধে এই মারধর ও ভাঙচুরের মামলাটি দায়ের করেছিলেন।

আইনি ঝক্কি কাটিয়ে জামিন পেলেও আদালত প্রাঙ্গণ ছাড়ে পার পাননি পরীমণি। তাঁকে দেখতে সেখানে ভিড় জমান কৌতূহলী ও উৎসুক জনতা। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় ভিড়ের ধাক্কাধাক্কিতে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন তিনি।

ঠিক সেই মুহূর্তে পাশের এক ব্যক্তির ওপর চরম ক্ষেপে যান পরীমণি। পরীমণির সরাসরি অভিযোগ,ভিড়ের সুযোগে ওই ব্যক্তি তাঁর গায়ে হাত দিয়েছেন! তীব্র ক্ষোভ প্রকাশ করে পরীমণি তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তবে অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে এই অভিযোগ অস্বীকার করেন। আদালত প্রাঙ্গণে পরীমণির এমন চটে যাওয়ার দৃশ্য ও শোরগোল উপস্থিত সবার নজর কাড়ে।

একাত্তর/এআরএস
আদালতে গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো, আত্মসমর্পণ করে জামিন পাওয়া, আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও জনতার সঙ্গে তুলকালাম কাণ্ড, এসবের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চরম অশালীন ও আক্রমণাত্মক...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর ও হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
আদালতে গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো, আত্মসমর্পণ করে জামিন পাওয়া, আদালত প্রাঙ্গণে সাংবাদিক ও জনতার সঙ্গে তুলকালাম কাণ্ড, এসবের রেশ কাটতে না কাটতেই এবার সামাজিক যোগাযোগমাধ্যমে চরম অশালীন ও আক্রমণাত্মক...
সবুজ ঘাসের ফুটবল মাঠ যেন নিমেষেই পরিণত হলো কুস্তির রিংয়ে! খেলোয়াড়, কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের বোর্ড পরিচালকদের তাণ্ডব আর মারামারিতে লন্ডভন্ড এক অনুর্ধ্ব-২০ ম্যাচ। আর সেই গণহারের হাতাহাতি...
এল নিনোর প্রভাবে এশিয়ার প্রধান চাল উৎপাদনকারী দেশগুলোতে ফসল উৎপাদন নিয়ে বাড়ছে উদ্বেগ। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে চালের দাম পৌঁছেছে প্রায় দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। এতে, বিশ্বজুড়ে তৈরি...
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নানা অভিযোগ ও হয়রানির পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে বিশেষ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর