কিশোরগঞ্জে তিন হাজার আটশ' ৫০ পিস ইয়াবাসহ ইটনা থানার এএসআই এনামুল হককে আটক করেছে র্যাব সদস্যরা।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে সদরের যশোদলে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকা থেকে র্যাবের একটি দল তাকে আটক করে বলে জানা গেছে। তখন তার কাছ থেকে ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়।
কিশোরগঞ্জ র্যাবের কমান্ডার এম শোভন খান আটকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজী হননি।
আরও পড়ুন: চালকের পিতা 'প্রভাবশালী' তাই দুর্ঘটনার মামলা নিচ্ছে না থানা
তবে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম(বার) জানান, র্যাবের পক্ষ থেকে মাদকসহ এনামুল হককে আটকের বিষয়টি জানানো হয়েছে।
তিনি জানান, এএসআই এনামুল হক প্রায় দুই মাস আগে মেডিক্যাল ছুটিতে যান। তার বিরুদ্ধে নিয়মিত মামলাসহ বিভাগীয় মামলা রুজু করা হবে।
একাত্তর/এসজে
