আটকে পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করলো ফ্রান্স

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০২:৩৯ পিএম

সাগরের চ্যানেলে আটকা পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার ফ্রান্স। উদ্ধার হওয়া অভিবাসীরা ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল।

শুক্রবার (১৭ ডিসেম্বর) ফ্রান্স কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

ফরাসি সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার তারা জানতে পারে যে এই চ্যানেল অতিক্রমের চেষ্টা করা কয়েকটি নৌকা আটকা পড়েছে। ফলে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফবোট অভিবাসীদের সমুদ্র তীরে ফিরিয়ে আনে।

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ অভিবাসীদের উদ্ধারের পর তাদেরকে গ্রহণ করেছে।

চ্যানেল অতিক্রমকারি অবৈধ অভিবাসীরা ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং এ বছর তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

আরও পড়ুন: ২০২৪ নাগাদ এনডেমিকে পরিণত হবে করোনা

গত মাসে ২৭ অভিবাসী প্রাণ হারিয়েছে। ফ্রান্সের কালাইস বন্দরের কাছ থেকে তাদের নৌকা উদ্ধার করা হয়। এর ফলে চ্যানেল অতিক্রমের আড়ালে মানব চোরাকারবারী নীতিমালা প্রশ্নে প্যারিস ও লন্ডন নতুন করে পাল্টাপাল্টি অভিযোগ করে।

২০২১ সালের শুরু থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রায় সাড়ে ৩১ হাজার অভিবাসী ব্রিটেনের উদ্দেশ্যে ফ্রান্স উপকূল ত্যাগ করে। ১১ নভেম্বর এক হাজার ১৮৫ অভিবাসী ইংলিশ উপকূলে পৌঁছায়।


একাত্তর/আরবিএস   

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরত পাঠানোই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
ছেলের শেষকৃত্য হয়ে গেছে, অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধশান্তির প্রার্থনা পর্বও শেষ- পরিবারের সবাই তখন শোকের সাগরে ভাসছেন। কিন্তু ঘটনার ঠিক ১৫ দিন পর জেলখানা থেকে আসা একটি ফোন কল এক অবিশ্বাস্য অলৌকিক...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর