‘কাগজের বউ’ সিনেমায় পরীমনি ইন, মাহি আউট

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

‘শারীরিক অসুস্থতার’ কারণে ‘কাগজের বউ’ ওয়েব চলচ্চিত্রে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনয় করতে না পারায় তার জায়গায় চিত্রনায়িকা পরীমনিকে চূড়ান্ত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

পরীমনিকে নিয়ে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আশেপাশে বিভিন্ন লোকেশনে এ চলচ্চিত্রের দৃশ্য ধারণ শুরু করেছেন বলে গণমাধ্যমকে জানান এ নির্মাতা।

চয়নিকা বলেন, শুটিংয়ের শিডিউল আগে থেকেই চূড়ান্ত ছিল। আমি মনে করি, ভাগ্য ভালো বলে শেষ মুহূর্তে পরীমনিকে আমরা পেয়েছি। হাসপাতাল থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েছে পরীমনি।

image

এর আগে পরীমনিকে নিয়ে নিজের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ নির্মাণ করেন চয়নিকা; পরে ‘অন্তরালে’ নামে আরেকটি ওয়েব চলচ্চিত্রেও কাজ করছেন তারা।

নভেম্বরে শুরুতে মাহিকে এ চলচ্চিত্রের ঘোষণা দেন চয়নিকা; প্রথমে সিনেমার নাম ‘অহংকারী বউ’ থাকলেও পরে তা পরিবর্তন করা হয়। যুক্ত করা হয় ইমন ও ডি এ তায়েবকে।

এর মাঝে ওমরাহ শেষে সৌদি আরব থেকে ফিরে বুধবার এক ফেসবুক পোস্টে মাহি জানান, ‘শারীরিক অসুস্থতার’ কারণে তিনি সিনেমাটি করতে পারছেন না।

সিনেমায় না থাকলেও এ চলচ্চিত্রের জন্য শুভ কামনা জানিয়েছেন মাহি; নিজের সুস্থতার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন।

image

এ ব্যাপারে পরীমনি গণমাধ্যমকে বলেন, ‘মা যেভাবে বলছেন, তিনি যদি এভাবে বলেই থাকেন, তাহলে কাজটি করে আমি খুশি। তার কোনো বিপদে পাশে দাঁড়াতে পারলে আমি লাকি। কিন্তু তিনি যেভাবে আমার পাশে দাঁড়ান, এতটুকু কাজ করে তার ঋণ শোধ করা কি সম্ভব? আমার প্রতি তার যে ভালোবাসা, সে তুলনায় আমার এই কাজটুকু একেবারেই হালকা।’

এদিকে সিনেমার পরিচালক জানান, ঢাকা ও ঢাকার বাইরে মিলে ২৬ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে। ‘কাগজের বউ’ ফিল্মে পরীমনি ছাড়াও অভিনয় করছেন আবুল হায়াত, দিলারা জামান, ডি এ তায়েব, ইমন প্রমুখ। ওয়েব ফিল্মটি প্রযোজনা করছে এসজি প্রোডাকশন।


একাত্তর/আরএ

মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর