পঞ্চগড়, লক্ষ্মীপুরে জটিলতা শেষে ২৬ শে ডিসেম্বর ইউপি নির্বাচন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১২:২২ পিএম

সরকারি দলের দলীয় কোন্দল এবং বিএনপি'র স্বতন্ত্র হওয়ার কৌশলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নতুন মেরুকরণ হয়েছে পঞ্চগড়ের আটোয়ারি এবং লক্ষীপুরে। সব জায়গাতেই নৌকা প্রতীকের বিপরীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে। বিএনপি স্বতন্ত্র হিসাবে লড়লেও দলীয় কর্মীরা আছেন প্রার্থীর সঙ্গে। 

২০০৩ সালের নির্বাচনের পর সীমানা জটিলতা মামলার কারণে দেড় যুগ ধরে ইউপি নির্বাচন হয়নি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে। জটিলতা শেষে আগামী ২৬ শে ডিসেম্বর চতুর্থ দফার ইউপি নির্বাচনে ভোট হচ্ছে এখানে।

বলরামপুরের টানা ৩৮ বছরের চেয়ারম্যান আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বিএনপির উপজেলা নেতা নির্বাচন করছেন স্বতন্ত্রের আড়াল নিয়ে।

জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর বলছেন, অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণভাবে প্রচার প্রচারণা চলছে। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন ঘিরে চলছে জমজমাট প্রচার।  

নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী একাধিক প্রার্থী নির্বাচন করছেন। লক্ষীপুর পুলিশ সুপার বলছেন, নির্বাচনী সহিংসতার যেকোনো চেষ্টা কঠোর ভাবে ঠেকানো হচ্ছে।

২৬ শে ডিসেম্বরের নির্বাচনে আটোয়ারী উপজেলার বলরাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪ জন চেয়াম্যান এবং লক্ষীপুরের ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৯ জন।


একাত্তর/ এনএ
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর