জাপানে তুষারপাতের কারণে শতাধিক ফ্লাইট বাতিল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:২৫ পিএম

জাপানের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ভারি তুষারপাতের কারণে বাতিল করা হয়েছে শতাধিক অভ্যন্তরীণ ফ্লাইট। বিনা প্রয়োজনে লোকজনদের বাড়ির বাইরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির আবহাওয়া কর্মকর্তারা। 

রোববার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে। 

জাপানের আবহাওয়া সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শীতল বাতাস ও তুষারের কারণে ফ্লাইটগুলো বাতিল হয়েছে। রোববার বিকাল ৪টা পর্যন্ত তাদের ৪৯টি ফ্লাইট বাতিল হয়েছে আর এতে দুই হাজার ৪৬০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চল জুড়ে তুষারপাত জোরদার হয়েছে।

এএনএ হোল্ডিংসের অপারশেন্স ডিরেক্টর হিরোয়াকি হায়াকাওয়া জানান, স্থানীয় সময় বিকাল ৪টা পর্যন্ত তাদের ৭৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে, এতে প্রায় পাঁচ হাজার ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন।  

আরও পড়ুন: ভোট শেষে পুলিশের গাড়িতে আগুন দিলো প্রার্থীর সমর্থকরা

এদিকে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপটে বড়দিনের ছুটির আগে বিশ্বে কয়েক হাজার ফ্লাইট বাতিল হয়েছে।

জাপানে এ পর্যন্ত মোট ২৩১ জন ওমিক্রন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে অনেকেই স্থানীয়ভাবে আক্তান্ত হয়েছেন। দেশটির সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করার পাশাপাশি একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 


একাত্তর/আরবিএস 

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর