ঘুড়ি দিয়ে নৌকা চালিয়ে আটলান্টিক পাড়ি!

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:৪০ পিএম

শুধু ঘুড়ির শক্তিতে ছোট্ট নৌকা চালিয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিলেন পর্তুগিজ এক কাইটসার্ফার। মহাসাগরে প্রায় ৪ হাজার মাইল সফলভাবে পাড়ি দিতে তার সময় লেগেছে ২৫ দিন। 

গত নভেম্বর ৩ তারিখে লিসবন থেকে যাত্রা শুরু করেন ফ্রান্সিসকো। ৩৮ বছর বয়সী এই অভিযাত্রির যাত্রাপথে তার সম্বল ছিল ছোট্ট একটি ঘুড়ি চালিত নৌকা আর মাত্র ১৫ লিটার খাবার পানি। 

সমুদ্র যাত্রার অভিজ্ঞতার কথা তুলে ধরে ফ্রান্সিসকো বলেছেন, ‘এটা একটা দারুণ চ্যালেঞ্জ ছিল। পানি নিয়ে সমস্যা হয়েছে। নৌকার তেতরে ঢুকে পড়ছিল পানি। তবে আমি সবকিছু সামলে নিয়েছি’।  

ছোট্ট একটি ককপিট আকৃতির কেবিনেই দিন পার হয়েছে এই কাইটসার্ফারের। ঘুড়ির সাহায্যে চালানো নৌকাটিতে আটলান্টিকের ৬৪০০ কিলোমিটার পথ পাড়ি দেন ফ্রান্সিসকো। তার নৌকার শক্তির উৎস ছিলো সৌর বিদ্যুৎ, আর ঘুড়িগুলোকে তিনি উড়িয়েছেন রিমোট কন্ট্রলের মাধ্যমে যার সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৩০ কি.মি.।

ফ্রান্সিসকোর এই সমূদ্র যাত্রা শেষ করতে মোট ৪৭ দিন সময় লাগলেও তাকে নৌকা বাইতে হয়েছে মাত্র ২৫ দিন। কারণ, প্রতিকূল আবহাওয়ার কারণে ক্যানারি দ্বীপে প্রায় ২২ দিন যাত্রাবিরতি নিতে হয় তাকে।

যাত্রাপথে ফ্রান্সিসকো প্রয়োজনীয় খাবার পানির চাহিদা মিটিয়েছেন একটি হ্যান্ড পাম্প দিয়ে যা সাগরের লবণাক্ত পানিকে বিশুদ্ধ খাবার পানিতে পরিণত করতে পারে। 

ফ্রান্সিসকো বলেন, ‘আমি পান করার জন্য মাত্র ১৫ লিটার বিশুদ্ধ পানি নেই। তাও জরুরি অবস্থার ক্ষেত্রে বা শেষ দিনগুলোর জন্য। বিশুদ্ধ পানি তৈরী করতে আমার ওয়াটারমেকার ব্যবহার করতে হয়। 

ঘুড়ির নৌকায় দ্রুততম সময়ে আটলান্টিক পাড়ি দেয়ার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চান এই কাইটসার্ফার।


একাত্তর/ এনএ

জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর