বিজয়ী প্রার্থীর হামলায় পরাজিতের মৃত্যু

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত এক ইউপি সদস্যর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানায়, সন্ধ্যায় নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে পরাজিত মেম্বার প্রার্থী শাহারুলের কর্মী শামসুল হককে মিছিলের সামনে পেলে কর্মীদের সাথে মিলে তাকে মারপিট করতে থাকে।

খবর পেয়ে শাহারুল তার কর্মীকে উদ্ধারের চেষ্টা করতে এলে তার ওপর চড়াও হয় প্রতিপক্ষ। এসময় শাহারুলের গোপনাঙ্গে আঘাত করলে তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। 

পরে তাকে স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা, হামলা, ফাঁকা গুলি

নিহত শাহারুল বর্তমান ইউপি সদস্য। তিনি হরিরামপুর সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির  হরিরামপুর সাত নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।

শাহারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সুমাইয়া। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন জানিয়েছেন, ইউপি নির্বাচনে বিজয়ীর হামলায় পরাজিতের মৃত্যুর ব্যাপারে পুলিশ অবগত আছে। এ ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর