উৎসব না হলেও নতুন বছরে নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ১০:০১ পিএম

আগামী বছরের প্রথম দিনে বই উৎসব না হলেও, নতুন বছরের শুরুর দিন থেকেই পর্যায়ক্রমে বই পেতে শুরু করবে শিক্ষার্থীরা এরই মধ্যে ৯৫ শতাংশ বই পৌঁছে গেছে শিক্ষা প্রতিষ্ঠানে

করোনার কারণে গত বছর বই উৎসব না হলেও, বই বিতরণ হয়েছে। নতুন বছরও করোনার কারণেই স্বাস্থবিধি মানার প্রয়োজনেই বই উৎসব হচ্ছে না।

তবে প্রত্যেকটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন থেকে তারা তাদের শিডিউল ঠিক করবে, কবে কোন ক্লাসের বই বিতরণ করা হবে।

আর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও এখনো পরীক্ষামূলক কারিকুলামের সব বইয়ের বিষয়বস্তু তৈরি হয়নি

নতুন বছর শুরু হতে আর মাত্র দুইদিন বাকি। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে এখনো চলছে বইছাপার কাজ।

জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের হিসেবে এখন পর্যন্ত প্রায় ৩৫ কোটি বইয়ের ৯৫ শতাংশ চলে গেছে দেশের নানা প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে

আরও পড়ুন: যেভাবে জানা যাবে এএসসি পরীক্ষার ফল

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসির ফল প্রকাশের পরই ভার্চুয়ালি বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এনসিটিবি বলছে, কিছু বই ছাপানো বাকি থাকলেও পর্যায়ক্রমে সব বই পাবে শিক্ষার্থীরা সেভাবে বই ছাপানোর কাজও এগিয়ে নেয়া হচ্ছে।

প্রশ্ন উঠছে প্রাথমিক আর মাধ্যমিকের ৬০টি করে প্রতিষ্ঠানের আসন্ন নতুন কারিকুলামের পাইলটিং নিয়ে যেখানে এখনো ষষ্ঠ শ্রেনীর ১৩টির মধ্যে ইংরেজী বই তৈরি হয়নি

এর জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এসব কাজে আরো সপ্তাহখানেক সময় লাগবে। ক্লাস শুরুর আগেই নতুন কারিকুলামের পাইলটিং হয়ে যাবে।

প্রশ্ন উঠেছে নতুন কারিকুলামের গোজামিলের বিষয়ে এনসিটিবি বলছেএতো সময় নিয়ে এর আগে কারিকুলাম হয়নি ফলে গোজামিলের প্রশ্নই উঠে না।

আসছে ফেব্রুয়ারীতে মাধ্যমিকের ষষ্ঠ আর প্রাথমিকের প্রথম শ্রেণিতে হচ্ছে পাইলটিং প্রাথমিকে তিন আর মাধ্যমিকের ১৩টি বই করা হচ্ছে তৈরি করা হচ্ছে শিক্ষক নির্দেশিকা


একাত্তর/টিএ

২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও...
সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের দেয়া ছয় দফা দাবির বিষয়ে দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন ছাত্র প্রতিনিধিরা। তাই পূর্ব নির্ধারিত রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল করে...
জেলা শহরের গতানুগতিক বাংলা মাধ্যমের স্কুল, কিন্তু সেই স্কুলের শিক্ষার্থীরা বির্তক করছে ব্রিটিশ ধাঁচের বিশুদ্ধ ইংরেজীতে। যা শুনে বোঝার উপায় নেই যে তারা বাংলা মাধ্যমের শিক্ষার্থী। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর