ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সমস্যা সমাধানে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চলমান সংকট সমাধানে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে খসড়া অধ্যাদেশ চূড়ান্তকরণ, নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা।

রোববার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। একইসঙ্গে দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বারী সাগর বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের খসড়া অধ্যাদেশ চূড়ান্ত করে প্রকাশ করতে হবে। অধ্যাদেশ জারির পর সরকারি সব আনুষ্ঠানিকতা শেষ করে ভিসি নিয়োগ ও প্রশাসন গঠন করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান শুরু করতে হবে।

জাকারিয়া বারী সাগর বলেন, আজ রোববার নবীন (২০২৪-২৫) শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। নির্দেশনা ছিলো মন্ত্রণালয়ের। অথচ শিক্ষকরা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নবীন শিক্ষার্থীদের ক্লাস নেননি। ফলে নবীন শিক্ষার্থীরা আজ ক্লাসের দাবিতে আন্দোলন করছে। অথচ সকাল থেকে সবগুলো ক্যাম্পাসের শিক্ষার্থীরা নিজেদের বিভাগে বিভাগে ঘুরেছেন। শিক্ষকরা তাদের ক্লাস নিতে অস্বীকৃতি জানানোয় তারা রাজপথে নেমে এসেছে। তারা তাদের অধিকার আদায় করে নেবে।

এর আগে, এদিনই দুপুর থেকে ঢাকার সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসেন। এসময় শাহবাগ মোড়ে অবস্থান করে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তখন ওই এলাকার যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশ শেষে রাজধানীর সায়েন্সল্যাবে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে রাজধানীর সরকারি সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ) নবীন ও নিয়মিত শিক্ষার্থীরা অংশ নেয়।

গত ২২ নভেম্বর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে প্রথম বর্ষ অনার্স শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ২৫ নভেম্বর পর্যন্ত চলমান থাকায় ৩০ নভেম্বর ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হলো। এছাড়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পূর্ব ঘোষিত ২৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

একাত্তর/আরএ
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন প্রক্রিয়ায় অংশ নেয়নি। শনিবার, প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত দ্বিতীয় ধাপের...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
২০২৫-২০২৬ অর্থবছরের জন্য রাজস্ব খাতভুক্ত বিভিন্ন বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রাজধানীর সাত কলেজের জন্য নবগঠিত বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর