করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল ফ্রান্স

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৩:০২ পিএম

যুক্তরাজ্যের পর এবার করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ দেখল ফ্রান্সও। সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩২ হাজার ২০০ জন। মহামারি শুরু হওয়ার পর গত দুই বছরে এত বেশি দৈনিক সংক্রমণ ঘটেনি ফ্রান্সে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে শুক্রবার টেলিভিশনে দেওয়া শুভেচ্ছাবার্তায় দেশবাসীকে সতর্ক থাকা ও করোনাবিধি মেনে চলার আহ্বান জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেন, মনে হয়, আমরা সবাই এটি বুঝতে পারছি যে, সামনের অনাগত সপ্তাহগুলো আমাদের জন্য কঠিন হয়ে উঠবে।

করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের দাপটে গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপে লাগামহীনভাবে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী- ফ্রান্স, যুক্তরাজ্য ও গ্রিস। ইউরোপের তিনটি দেশে বর্তমানে ঝড়ের গতিতে বাড়ছে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা। এই তিনটি দেশেই গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ছাড়িয়ে যাচ্ছে লাখের ঘর।

আরও পড়ুন: ইংরেজি বর্ষবরণ: ফানুসে আগুন, পটকায় আতঙ্ক

শুক্রবার যুক্তরাজ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন এবং গ্রিসে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন ১ লাখ ৬ হাজার ১২২ জন।


একাত্তর/আরএ

স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল এখন এতটাই মারমুখী রূপ নিয়েছে যে তা বায়ুমণ্ডলে নিজের আবহাওয়া নিজেই তৈরি করছে! পরিবেশ ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষের মতে, তীব্র আগুনের তাপে তৈরি হওয়া...
ইউরোপজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ দাবানল পরিস্থিতি ফরাসি ও স্প্যানিশ কর্তৃপক্ষের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফ্রান্সের ঐতিহ্যবাহী বর্দো শহরের দক্ষিণ অঞ্চল থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে...
ভয়াবহ দাবানলে পুড়ছে ইউরোপের বড় একটি অংশ। তীব্র তাপদাহের সঙ্গে রুক্ষ আবহাওয়া ও বাতাসের গতিবেগ যুক্ত হয়ে ফ্রান্স ও স্পেনের পরিস্থিতি আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বিখ্যাত...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর