২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকবে দুই জাপানি শিশু

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২:০৪ পিএম

দুই জাপানি শিশু জেসমিন ও লায়লা ২৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকতে পারবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

সোমবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 

এরিকোর আইনজীবী সকালে আদালতকে জানান, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি এখনো পাননি। সেটি পেলে তারা নিয়মিত আপিল করবেন। পরে আদালত ২৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে বারিধারার এসকোর্ট হোটেলে শিশুদের রাখার আদেশ দেন।

এসময় প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশি বাবা ইমরান শরীফ চাইলে শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে নির্দেশ দেওয়া হয়।

আগামী ২৪ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন আপিল বিভাগ।

এর আগে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এরিকো আবেদনে ৩ জানুয়ারি পর্যন্ত মায়ের কাছে থাকার আদেশ দেয় আপিল বিভাগ।

আরও পড়ুন: বিএনপির আন্দোলনে ভীত নয় আওয়ামী লীগ: হানিফ

প্রসঙ্গত, জাপান থেকে দুই কন্যা শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে গত ২১ ফেব্রুয়ারি দুবাই হয়ে বাংলাদেশে আসেন পিতা ইমরান শরীফ। দেশে ফিরে সন্তান দুটিকে ঢাকায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করিয়ে দেন।

এ অবস্থায় গত ১৮ জুলাই শিশুদের মা চিকিৎসক নাকানো এরিকো শ্রীলংকা হয়ে বাংলাদেশে আসেন। এরপর বাংলাদেশের হাইকোর্টে রিট আবেদন করেন।

এ আবেদনে হাইকোর্টের আদেশের পর গত ২২ আগস্ট রাতে শিশু দুটিকে পিতার বাসা থেকে উদ্ধার করে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখে সিআইডি পুলিশ।

এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে এবং তাদের মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন। এরপর সময়ে সময়ে একাধিক আদেশ জারি করেন আদালত।


একাত্তর/টিএ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর