নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে নারায়ণগঞ্জ

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ০৩:৩৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শরীরের ঘাম ঝরাচ্ছেন। এর সাথে সাথে চলছে বিরামহীন প্রচারণা। দিন যতো ঘনিয়ে আসছে উত্তপ্ত হচ্ছে ভোটের মাঠ। প্রতিযোগিতায় কে এগিয়ে? এমন প্রশ্ন এখন অনেকেরই।

সোমবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বন্দর থানায় সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় তিনি নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করে বলেন, নির্বাচন সুষ্ঠু হলে প্রতিদ্বন্দ্বী ছয় প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হবেন।

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী নগরীর ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, দল-মতের ঊর্ধ্বে সকলে এসে তার পাশে দাঁড়িয়েছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

আরও পড়ুন: বরিশালের মেয়রকে ৭ কাউন্সিলরের নোটিশ

এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবে ১৪৮ জন। নগরের ২২নং ওয়ার্ড তরুণ কাউন্সিলর পদপ্রার্থী খান মাসুদের প্রচারণায় ভোটারদের সারা পড়েছে চোখে পড়ার মতো। পুরুষদের পাশাপাশি তার পক্ষে নারীদের মিছিল নজির বিহীন।


একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর