দুই বিপরীত চ্যালেঞ্জের মুখে আইভী ও তৈমুর

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ০৯:৫৪ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনকে ঘিরে আবারো সামনে এসেছে স্থানীয় এবং কেন্দ্রীয় রাজনীতির মেরুকরণ।

১০ বছর মেয়রের দায়িত্ব পালন করা সেলিনা হায়াৎ আইভীর চ্যালেঞ্জ সরকারের ভাবমূর্তি ও স্থানীয় আওয়ামী লীগের বিভাজন।

অন্যদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের সাথে আছেন বিএনপির স্থানীয় নেতারা। তৈমুর বলছেন, জনগণের পাশে থাকতে কারো দস্তখতের প্রয়োজন নাই।

১৮ বছর নারায়ণগঞ্জ নগরের দায়িত্বে সেলিনা হায়াৎ আইভি। আট বছর পৌর চেয়ারম্যান ও ১০ বছর মেয়র। দেশের প্রথম নারী মেয়রও তিনি।

শুরু থেকেই দলের অভ্যন্তরীণ কোন্দল মাথায় নিয়ে মাঠে আছেন আইভি। এবারও পরিস্থিতি একই। যার প্রমাণ কেন্দ্র নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে জন্য ১৭ জন নেতাকে দায়িত্ব দেয়া।

তবে আইভী মনে করছেন, বরাবরের মতোই ভোটে কোন নেতিবাচক প্রভাব পড়বে না। স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান পাশে আছেন কিনা এমন প্রশ্নের উত্তরে আচরণবিধির কথা মনে করিয়ে দিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ আইভি।

জাতীয় পার্টিও আইভিকে সমর্থন দেয়নি। নারায়ণগঞ্জ পাঁচ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম ওসমানের ভাই সেলিম ওসমান। ফলে আইভির উন্নয়ন মূলক কর্মকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে পরিবার ও ভোটের নানা সমীকরণ।

২০১১ সালে ভোট শুরুর সাত ঘণ্টা আগে সরে দাঁড়ায় বিএনপি। নির্বাচনী মাঠে দাপিয়েও দলের সিদ্ধান্ত মেনে বসে যেতে হয় তৈমুর আলম খন্দকারকে। ১০ বছর পর এবার তাকে হারাতে হলো দলীয় পদ। তবু আশাবাদী তৈমুর।

আরও পড়ুন: ইভিএম নিয়ে তৈমুরের শঙ্কা, স্বাগত জানাচ্ছেন আইভি

যদিও কেন্দ্রের সিদ্ধান্তের কোন ছায়া পড়েনি স্থানীয় বিএনপিতে। প্রচারে নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কি ভোটের কৌশল? এমনের জবাবে সরাসরি কোন জবাব না দিয়ে তৈমুর বলেন, জনগণ পাশে থাকলে কারো সই নিয়ে নির্বাচন করার প্রয়োজন পড়ে না।

নগরটির পরিসংখ্যান বলছে দলীয় পরিচয়ের চাইতে স্বতন্ত্র হিসেবেই বেশি ভোট পেয়েছিলেন আইভী। রাজনীতির নতুন সমীকরণে এবার সেই অবস্থানে তৈমুর। ১৬ জানুয়ারি সব সমীকরণের জবাব মিলবে ভোটে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
ইউরোপ সেরা হওয়ার মহাযজ্ঞে রাতে হাইভোল্টেজ ও নাটকীয় দ্বৈরথে মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ লা লিগার পরাশক্তি অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ধুঁকতে থাকা ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার...
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর