প্রধান শিক্ষকের ওপর সহকারি শিক্ষকের হামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১০:১৬ এএম

কুড়িগ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের হামলায় রক্তাক্ত হয়েছেন একই স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নাগদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে প্রধান শিক্ষকের কক্ষে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলামের সামনেই এ ঘটনা ঘটে। সদরের সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোছা. নার্গিস ফাতিমা এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রধান শিক্ষক সাজেদা বেগমকে ঘুষি মেরে রক্তাক্ত করেছে একই স্কুলের প্রাক-প্রাথমিক শাখার সহকারি শিক্ষক মাহবুবর রহমান। ঘটনার পর আহত প্রধান শিক্ষক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। 

ভুক্তভোগী প্রধান শিক্ষক সাজেদা বেগম জানান, স্থানীয় বাসিন্দা এবং যুবলীগ কর্মী পরিচয়ে অভিযুক্ত উক্ত সহকারি শিক্ষক আগে থেকে উগ্র আচরণ করতেন। সোমবারও তার সাথে ওই শিক্ষকের বিতণ্ডা হয়। 

মঙ্গলবার সকাল ৯টায় প্রধান শিক্ষক স্কুলে যাওয়ার পর তিনি স্কুল কমিটির সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলামকে ডেকে নেন। এর কিছুক্ষণ পর প্রাক-প্রাথমিকের সহকারি শিক্ষক মাহবুবর রহমান প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হঠাৎ করে প্রধান শিক্ষকের গলা চেপে ধরেন এবং উপর্যুপরি ঘুষি দিতে থাকেন। 

আরও পড়ুন: শীত ও কুয়াশা উপেক্ষা করে চলছে ভোটগ্রহণ

এতে প্রধান শিক্ষকের বাম চোখের পাশে ক্ষতের সৃষ্টি হয়ে রক্ত ঝড়তে থাকে। আকস্মিক এ হামলায় উপস্থিত স্কুল কমিটির সদস্য নজরুল ইসলাম এগিয়ে এসে শিক্ষক মাহবুবকে জাপটে ধরে প্রধান শিক্ষককে রক্ষা করেন। 

পরে অন্য শিক্ষক ও স্থানীয়রা প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহত প্রধান শিক্ষক আরও জানান, 'আমি আতঙ্কিত, আমার নিজের এবং অন্যান্য সহকারি শিক্ষকদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন। আমি এ ঘটনার আইনগত বিচার চাই।' এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান।

এ বিষয়ে সহকারি শিক্ষক মাহবুবর রহমানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা করা সম্ভব হয়নি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৈফিকুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


একাত্তর/এসজে 
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর