পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গেলো ১১ প্রাণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১:৫২ এএম

বুধবার (৫ জানুয়ারি) দেশে পঞ্চম ধাপের ইউপিতে নির্বাচন হয়েছে ৭০৮ ইউনিয়ন পরিষদে। এই নির্বাচনেও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি, গাড়ি ভাঙচুরের মতো সহিংসতায় ১১ জনের প্রাণহানি হয়েছে। 

ভোটের দিন বগুড়ায় পাঁচজন, চাঁদপুরে দুজন, গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও নওগাঁয়  একজন করে মারা গেছেন। এছাড়া ঝিনাইদহে গত শুক্রবার নির্বাচন ঘিরে সংঘর্ষে একজন মারা গেছেন। 

বগুড়ার গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের নির্বাচন শেষে ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে চার জন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন তিন জন। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নিহত ১৩

এছাড়া একই উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামে আরও একজন নিহত হয়েছেন। 

এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় চাঁদপুর জেলায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন কচুয়ায় ও অন্যজন হাইমচরে নিহত হন। বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ছুরিকাঘাতে প্রাণহানি ঘটে। জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এরপর নওগাঁর পত্নীতলা উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পুলিশ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নে সহিংসতায় একজন নিহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষে ওই ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তির নাম ওমকার দত্ত (৩৫)। উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. আনোয়ার খালেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ওই ওয়ার্ডের বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষ বাধে। এ সময় ভোটকেন্দ্রের পাশে দাঁড়ানো স্থানীয় চরডালুটিয়া গ্রামের মো. মাহাতাব আলীর স্ত্রী সুমেলা খাতুন (৫০) ঘটনাটি দেখে স্ট্রোক করেন। পরে তাকে বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হয়।

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আবু তাহের (৪০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।  বুধবার বিকালে উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ ভোট কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে।  


একাত্তর/এআর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর