সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশীর মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

নওগাঁর সাপাহার সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মকবুল হোসেন সালাউদ্দীন (৩০) নামে এক বাংলাদেশী চোরাকারবারি মারা গেছেন। 

শনিবার ভোরে উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তের-২৩৬ পিলার এর ১-এস এলাকায় এই ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে নো-ম্যান্স ল্যান্ডের ভারত ভূখন্ডে সালাউদ্দীনের মরদেহ পরে থাকা দেখতে পেয়ে স্থানীয় সাপাহার ১৬ বিজিবি ক্যাম্পে সংবাদ দেন।

নিহত সালাউদ্দীন উপজেলার কৃষ্ণস্বদা গ্রামের মো. আলাউদ্দীন বুদুর ছেলে বলে স্থানীয় সূত্রে প্রাথমিক ভাবে পরিচয় নিশ্চিত করেছেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।

জানা গেছে, শুক্রবার রাতে আট থেকে ১০ জন চোরাকারবারি সাপাহার সীমান্ত পর হয়ে অবৈধভাবে ভারতে গরু আনতে যান। শেষ রাতে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় ভারতের পান্নাপুর বিএসএফ-৬৯ এর টহলরত যোয়ানরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে বিএসএফ এর ছোড়া গুলিতে ভারতের অভ্যন্তরে মকবুল হোসেন মারা যান।

মৃত মকবুলের মা আরমানি বেগম জানান, শুক্রবার রাত ১০টার দিকে তার ছেলে ট্রলিতে করে গমের বস্তা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। যাবার সময় রাতে ফিরবেনা বলে জানায়। তারা দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে স্থানীয় লোকজন সূত্রে জানতে পারেন তার ছেলের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে মারা গেছেন।

বিজিবি-১৬ নওগাঁর অধিনায়ক লে: কর্ণেল রেজাউল কবির জানান, ভারতীয় সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে এক ব্যক্তির মরদেহ পরে ছিল। পরে ভারতের পশ্চিমবঙ্গের স্থানীয় বিএসএফের যোয়ান ও হবিবপুর থানার পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ভারতে নিয়ে গেছে। 

তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিচয় নিশ্চিত জানতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তিনি বাংলাদেশী হলে তার মরদেহ ফেরত নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

একাত্তর/ এনএ

দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার শিশু ও নারীসহ অন্তত ৪৫ জন দুই দিন খোলা আকাশের নিচে অবস্থানের পর ‘নিখোঁজ’ হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর