নির্বাচনের তিনদিন পর মিললো পরাজিত প্রার্থীর মরদেহ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৪:০৮ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনের তিনদিন পর মাছের প্রকল্প থেকে এক ইউপি সদস্য প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তা সংলগ্ন একটি মাছের প্রকল্প থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। একই ওয়ার্ড থেকে পঞ্চম ধাপে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন জহির। 

নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কে বা কারা তার ভাইকে মুঠোফোনে কল করে ডেকে নেয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

পরদিন রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।  

আরও পড়ুন: পাবনায় ট্রাকচাপায় দুইজন নিহত

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির স্থানীয় বজরা বাজারের একজন ব্যবসায়ী ছিলন। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। 

ওই নির্বাচনে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন।    

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল সম্পন্ন করে মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।          


একাত্তর/এসজে 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর