কোস্টগার্ডের অভিযানে জব্দ সাড়ে ১২ কোটির টাকার আইস

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ০৫:৩৬ পিএম

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার টেকনাফ থানার মেরিন ড্রাইভ সংলগ্ন দরগারছড়া এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান চালায়।

অভিযানের নেতৃত্ব দেন স্টেশন কমান্ডার টেকনাফ লে: কমান্ডার এম নাঈম উল হক।

আরও পড়ুন: ছদ্মবেশী সেই বাউল পুলিশে সোপর্দের পর জেলহাজাতে

অভিযান চলাকালে রাত আনুমানিক একটা পাঁচ মিনিটে সাগর পাড় হতে এক ব্যক্তিকে ব্যাগ হাতে ঝাউ বনের দিকে আসতে দেখা যায়।

লোকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ডের সদস্যরা তাকে থামার সংকেত দেয়।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি হাতে থাকা ব্যাগটি ঝাউ বনে ফেলে দৌড়ে লোকালয়ে পালিয়ে যায়।

পরিত্যক্ত ব্যাগটি তল্লাশী করে ২ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে কোস্টগার্ড, যার বাজার মূল্য আনুমানিক ১২ কোটি ৫০ লক্ষ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর