নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে থাকবে তিন স্তরের নিরাপত্তা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৭:৪৪ পিএম

নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে অবস্থিত জেলা পুলিশ লাইন্স মাঠে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর বাসসের।

এসময় তিনি আরো বলেন, নির্বাচনে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৫ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

জায়েদুল আলম বলেন, নারায়ণগঞ্জে নির্বাচন উপলক্ষে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের এই পরিবেশ কেউ বিনষ্ট করার চেষ্টা করবেন না। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন তাহলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। ভোটাররা কেন্দ্রে নিশ্চিন্তে ভোট দিতে আসবেন।

প্রসঙ্গত, আগামীকাল রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী, কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ নির্বাচনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: নাসিক নির্বাচনে বিশৃঙ্খলাকারীদের সুযোগ দেয়া হবেনা: রিটার্নিং কর্মকর্তা

আজ অনুষ্ঠানে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে আজ (সোমবার) থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নেতাকর্মীদের স্বভাব-চরিত্র পরিবর্তন না হলে আসন্ন স্থানীয় নির্বাচনেও দেশের মানুষ ভোটের মাধ্যমে কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর