টাঙ্গাইল-৭ আসনে চলছে ভোটগ্রহণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৪৯ এএম

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। 

এ নির্বাচনে পাঁচজন প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী নাই বলে মনে করছেন এলাকার সচেতন ভোটাররা। তবে এ নির্বাচনে বিএনপির কোনো প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা। আর গতানুগতিক চিন্তাধারা থেকে নির্বাচনে সব প্রার্থীরা জয়ের ব্যাপারে সবাই আশাবাদী।

এদিকে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার প্লাটুন বিজিবি, ৮১০ জন পুলিশ সদস্য ও র‍্যাবের ১০ টি মোবাইলটিমসহ পর্যাপ্ত সংখ্যাক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রায় সাড়ে আঠারোশ' আনসার সদস্য মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, একটি পৌরসভা এবং ১৪ টি ইউনিয়ন নিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসন গঠিত। এ উপ-নির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টির জহিরুল হক জহির (লাঙ্গল), বাংলাদেশ ওয়ার্কাস পার্টির গোলাম নওজব, চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির রুপা রায় চৌধুরী (ডাব) এবং স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু (মোটরগাড়ি)।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান জানান, এ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১ জন, মহিলা ভোটার এক লাখ ৬৯ হাজার ৭৮ জন। এখানে তৃতীয় লিঙ্গের পাঁচজন ভোটারও রয়েছেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১২১ টি। এর মধ্যে ঝুকিপূর্ণ কেন্দ্র ৫৭ টি, সাধারণ কেন্দ্র ৬৪ টি। আর নির্বাচনে ভোট কক্ষ রয়েছে ৭৫৬ টি।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার মিলিয়ে ১৭ থেকে ১৮ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। একই সাথে র‍্যাব এবং ডিবির টিমও কাজ করবে। অপরদিকে প্রতিটি ইউনিয়নে পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


একাত্তর/আরবিএস  

মানব পাচার মামলায় ‘এক এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার বিকেলে, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই আদেশ দেন। এর আগে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে বৃহস্পতিবার আরও সাতটি নির্বাচনী মামলা দায়ের করা হয়েছে।
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে নতুন কমিটি গঠন করেছে সরকার। মামলাসমূহ প্রত্যাহার কার্যক্রম গ্রহণ সংক্রান্ত কেন্দ্রীয় এ কমিটির সদস্য মোট ৬ জন।
দেশের বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং রাজনৈতিক হয়রানি বন্ধে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একগুচ্ছ নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর