নাসিক নির্বাচন: বেলার সঙ্গে বাড়ছে ভোটার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০১:০৮ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। সকাল থেকে শীত ও কুয়াশায় ভোটারের সংখ্যা খানিকটা কম দেখা গেলেও দুপুরেরই বদলে যায় এই দৃশ্য। তরুণ ভোটার থেকে শুরু করে বয়স্করা দলে দলে ভোট দিতে কেন্দ্রগুলো আসেন। তবে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 

নাসিক নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার বলেন, সবকিছু বিবেচনায় সার্বিক পরিবেশ ভালো বলা চলে। প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়ছে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে।

তিনি বলেন, কত শতাংশ ভোট পড়েছে তার গড় হিসাব এখনও করা হয়নি।  ১, ২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি কেন্দ্র আমিসহ সংশ্লিষ্টরা পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে, ভোটারদের সমাগম বাড়ছে এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার গতি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে।

ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতি প্রসঙ্গে প্রিজাইডিং অফিসার আবু খালেদ মোহাম্মদ রায়হান বলেন, প্রথমদিকে একটু সময় লাগছিল। এখন ভোটদানের গতি বাড়ছে, ভোটারদের উপস্থিতিও বাড়ছে।

আরও পড়ুন: নাসিক নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ

এদিকে, ১৬নং ওয়ার্ডের দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, ইভিএমের কারণে ভোট দিতে দেরি হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থেকেও মানুষ ভোট দিতে পারছেন না। ত্রুটিপূর্ণ মেশিনের কারণে এমন ভোগান্তি হচ্ছে। 

এদিকে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

এর আগে ‘লক্ষাধিক ভোটে তার জয় হবে’ বলে ঘোষণা দেন তৈমুর আলম খন্দকার। পরে ভোট দিয়ে শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদ জানান আইভি।  


একাত্তর এসি

নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর