কিশোরীকে ধর্ষণের দায়ে সংশোধনাগারে দুই কিশোর

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৬:২১ পিএম

নীলফামারীর ডিমলায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় দুই কিশোরকে গ্রেপ্তারের পর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে আসামিদের নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ হাজির করা হলে বিচারক তাদেরকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে সোমবার রাতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ভেলসিপাড়া গ্রামের আলাদা দু’টি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সুজন ইসলাম এবং আমিনুর রহমানের ছেলে আলিনুর ওরফে বুলু বাদশা।

ডোমার-ডিমলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সোমবার দুপুরের দিকে ওই কিশোরীকে বাড়িতে রেখে তার বাবা-মা পার্শ্ববর্তী গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যান।

এ সুযোগে কিশোরীকে বাড়িতে একা পেয়ে সুজন ও তার বন্ধু বুলু বাদশা পালাক্রমে ধর্ষণ করে অচেতন অবস্থায় বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়। 

আরও পড়ুন: স্বামীকে হত্যায় স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন

পরে ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। 

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাই বাদি হয়ে সোমবার রাতেই সুজন ও বুলু বাদশাকে আসামি করে ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে মঙ্গলবার বিকেলে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এ হাজির করে পুলিশ।

পরে বিচারক ওই দুই আসামিকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। 


একাত্তর/এসজে
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢল কমায় নীলফামারীতে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর