দুর্ঘটনায় নিহতের লাশ ফেলেই পালিয়ে গেল সহকর্মীরা

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:৪১ এএম

মাদারীপুরের শিবচরে থ্রি-হুইলারের চাপায় নিহত এক ব্যক্তির লাশ ফেলেই পালিয়ে গেছে তার সহকর্মীরা। মোঃ শফিকুল ইসলাম(২৮) নামে নিহত ওই ওষুধ বিক্রয় প্রতিনিধির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিক শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি থ্রি-হুইলারে একজনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা শিবচর থানায় খবর দেয়।

খবর পেয়ে শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ও থ্রি-হুইলারটি জব্দ করে।

নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে শফিকুল ইসলাম। তিনি শিবচরে কিউ রেক্স কোম্পানীতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিক শফিকুল দুই সহকর্মীর সাথে থ্রি-হুইলারে চড়ে নিয়ে শিবচরের মাদবরচরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে ফিরছিল।

আরও পড়ুন: পটুয়াখালীতে মা ও শিশুর রহস্যজনক মৃত্যু

খাড়াকান্দি এলাকায় পৌঁছালে ড্রেজারের পাইপে লেগে নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগতির থ্রি-হুইলারটি উল্টে যায়।

এসময় গাড়ির নিচেই চাপা পড়ে শফিকুল। পুলিশের ধারণা, সাথে থাকা দুই সহকর্মী স্থানীয়দের সহযোগিতায় ওই গাড়িতেই গুরুতর আহত শফিকুলকে নিয়ে শিবচর হাসপাতালের উদ্দেশ্যে রওনা করে।

শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে পৌঁছা্লে শফিকুলের মৃত্যু হয়েছে এই ভয়ে মৃতদেহ গাড়িতে রেখেই সাথে থাকা সহকর্মীরা পালিয়ে যায়।

পুলিশ লাশ উদ্ধারের স্থান ও দুর্ঘটনাকবলিত উভয় স্থানই পরিদর্শন করেছে উল্লেখ করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে আমরা নিশ্চিত হয়েছি।

গুরুতর আহত শফিকুলকে কে বা কারা রেখে পালিয়ে গেছে সেটি আমরা নিশ্চিত নই। সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর