'পুলিশ ও গণমাধ্যম কর্মীরাই শুধু ভিসির বাসভবনে ঢুকতে পারবে'

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের বাসভবনে পুলিশ ছাড়া কাউকে ঢুকতে কিংবা বের হতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (২৩ জানুয়ারি)  ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

এদিকে উপাচার্য বা ভিসির পদত্যাগের একদফা দাবিতে অনড় বিশ্ববিদ্যালয়টির আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় সন্ধ্যা ছয়টায় অনশনের ১০০ ঘন্টা উপলক্ষ্যে ক্যম্পাসে প্রতিবাদী মশাল মিছিল করার কথা জানিয়েছে তারা।

এর আগে, চলমান সংকট নিরসনে শনিবার সন্ধ্যায় রাজধানীতে শিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে শাবিপ্রবির কয়েকজন শিক্ষকের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: সাত কলেজের স্থগিত পরীক্ষা চলবে

আলোচনায় আন্দোলনকারীদের প্রতিনিধি দলের অংশ নেয়ার কথা থাকলেও আন্দোলনরত সহপাঠীদের রেখে প্রতিনিধিরা ঢাকায় আসতে রাজি না হওয়ায় তা ভেস্তে যায়।

তবে শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী আবারও প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। এর কয়েক ঘণ্টার মধ্যেই এদিন মধ্যরাতে অনলাইনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীরা।

তবে এ আলোচনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা জানায়, তারা তাদের একদফা দাবিতে অনড় আছেন।

রোববারও বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের বাসভবনের সামনে পঞ্চম দিনের মতো চলছে কর্মসূচি। এদিন অনশনস্থলে আছেন ১২ জন শিক্ষার্থী। এছাড়া আরও ১৬ জন ওসমানী মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এর মধ্যেই সময় যত গড়াচ্ছে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। ১৬ জন হাসপাতালে ভর্তি থাকলেও ২ জন সংকটাপন্ন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া অনশন কর্মসূচিতে আরও তিন শিক্ষার্থী যুক্ত হয়েছেন।


একাত্তর/টিএ

সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেছেন,কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূলধারার শিক্ষাব্যবস্থায় সম্পৃক্ত করা এবং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্য যৌথ অংশীদারত্ব বাড়ানোর লক্ষ্যই ছিলো সম্প্রতি...
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর