বেশিরভাগ বড় শহরেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০২:২৫ পিএম

দেশের বেশিরভাগ বড় শহরে করোনা সংক্রমণ গেলো ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে কমপক্ষে দশ গুণ বেড়েছে। রেড জোন চিহ্নিত করেও সংক্রমণের লাগাম টেনে ধরা যায়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে মানুষের চূড়ান্ত উদাসীনতার কারণে এই দুর্গতি। এই মুহূর্তে মৃত্যুর ঝুঁকি কমাতে সবাইকে টিকার ডোজ শেষ করার পরামর্শ দিয়েছেন তারা।

একাত্তরের প্রতিনিধি ও সংবাদদাতারা জানাচ্ছেন, সাত বিভাগীয় শহর ছাড়াও বিভিন্ন জেলা শহরগুলোতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে চলছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১,৩৪৮ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরো তিনজন।

আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ৪০ শতাংশ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান ডা. মনোয়ার-উল-হক মনে করেন, নজরদারির অভাবে লাগামহীন হতে পারে করোনা সংক্রমণ।

এদিকে, ডিসেম্বরে খুলনায় সংক্রমণের হার ছিলো দুই শতাংশ। সেখানে জানুয়ারির শেষভাগে এসে সেই হার দাঁড়িয়েছে ২৮ শতাংশে।

রংপুরেও সামাল দেয়া যাচ্ছে না করোনা সংক্রমণর গতি। গত এক সপ্তাহে আক্রান্তের হার ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে।

ময়মনসিংহে করোনা সংক্রমণ ৩৩ শতাংশ ছাড়িয়েছে। স্বাস্থ্যবিধি মানা ও টিকা নেয়ার মাধ্যমেই এই সংক্রমণ ঠেকানো সম্ভব বলে মনে করছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন: রাজশাহীতে করোনা শনাক্তের হার ৫৫ শতাংশের উপরে

নতুন করে করোনার রেড জোনে থাকা রাঙ্গামাটিতে মঙ্গলবার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৫ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

অর্ধেক জনবল নিয়ে কাজ করার নির্দেশনা থাকলেও, বাস্তবায়ন নেই রেড জোনের তালিকায় থাকা গাজীপুরের অফিসগুলোতে। যদিও গাজীপুরে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে।


একাত্তর/আরএ

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর