গুয়াতেমালা গৃহযুদ্ধে মায়ান নারী ধর্ষণ: পাঁচ সেনাসদস্যের জেল

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৮:৫২ পিএম

গুয়াতেমালায় গৃহযুদ্ধ চলাকালীন মায়া গোষ্ঠীর নারীদের ধর্ষণের অপরাধে পাঁচ সাবেক প্যারামিলিটারি সদস্যকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। 

তিন সপ্তাহের বিচারকার্যের পর মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানী গুয়াতেমালা সিটিতে সুপ্রিম কোর্ট এ রায় দেয়। সাজাপ্রাপ্তরা সিভিল সেলফ ডিফেন্স পেট্রোল নামে একটি সশস্ত্র দলের সদস্য। 

মামলার প্রসিকিউটররা জানান, ১৯৮০ সালে দেশটির গৃহযুদ্ধের সময় ভুক্তভোগী আচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের বয়স ছিল ১২ থেকে ৫২ বছরের মধ্যে। ধর্ষণের শিকার নারীদের মধ্যে অনেকেই তখন অন্তঃসত্ত্বা ছিলেন। 

১৯৬০ সাল থেকে ৩৬ বছর ধরে চলা এই গৃহযুদ্ধে প্রায় দুই লাখ মানুষ নিহত ও নিখোঁজ হন। তাদের বেশিরভাগই ছিলেন বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য। বামপন্থী গেরিলাদের সমর্থন করার অভিযোগে তাদের হত্যা করা হয়। 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় বরফ খণ্ড মিলিয়ে গেছে সাগরে

ভুক্তভোগী ও মামলার সাক্ষীরা জানিয়েছেন, তারা সবাই রাবিনাল গ্রামের বাসিন্দা। যুদ্ধের সময় এটি ছিল হামলার অন্যতম কেন্দ্র। এখানে তিন হাজারেরও বেশি মানুষের মরদেহসহ একটি গণকবর রয়েছে। 

আদালতের বিচারক জারভি সিকাল বলেন, মানবতাবিরোধী অপরাধের শাস্তিস্বরূপ এই রায় দেয়া হয়েছে। 

এর আগে ২০১৬ সালে মায়ান নারীদের হত্যা, ধর্ষণ ও যৌনদাসী হিসেবে রাখার অপরাধে দুই সাবেক সেনাসদস্যকে ৩৬০ বছরের কারাদণ্ড দেয়া হয়। 


একাত্তর/এসজে

মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে চরম সংশয় ও বিতর্কের মধ্যেই দেশটিতে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেয়ার কারণে এক শীর্ষস্থানীয় সাংবাদিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর