অভ্যুত্থান ষড়যন্ত্র: বলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড শুরুর নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম

ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন।

সুপ্রিমকোর্টের বিচারপতি আলেক্সান্ডার ডি মোরায়েস মঙ্গলবার রুল জারি করে বলেন, এই মামলার চূড়ান্ত রায় দেয়া হয়েছে এবং এর বিরুদ্ধে আর কোনো আপিল সম্ভব নয়।

৭০ বছর বয়সী বলসোনারো তার বামপন্থী প্রতিদ্বন্দ্বী লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে ২০২২ সালের ভোটে হেরে যাবার পরেও ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

বলসোনারোকে বর্তমানে রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশ জেলে রাখা হয়েছে, যেখানে তিনি শনিবার থেকে আটক আছেন। পালিয়ে যাওয়ার ঝুঁকি বিবেচনায় তাকে গৃহবন্দী অবস্থা থেকে সরিয়ে সেখানে নেয়া হয়েছে। এখন তিনি তার সাজা ভোগ শুরু করবেন।

আদালতের নথি অনুযায়ী, রোববার এক শুনানিতে বলসোনারো স্বীকার করেন, তিনি সোল্ডারিং আয়রন দিয়ে তার গোড়ালির জুতা খোলার চেষ্টা করেছিলেন, যতক্ষণ না তিনি জ্ঞান ফিরে পান। তিনি পালানোর কোনো ইচ্ছা ছিল না বলে দাবি করেন এবং জুতার ক্ষতির জন্য ঔষধ প্রভাবিত প্যারানয়িয়াকে দোষারোপ করেন।

বিচারপতি মোরায়েস মঙ্গলবার বলসোনারোর জন্য সার্বক্ষণিক চিকিৎসা সেবার নির্দেশ দিয়েছেন, কারণ তার মেডিকেল দল এর আগে জানিয়েছিল যে, তিনি ক্রমাবনতিশীল স্বাস্থ্যের সমস্যায় ভুগছেন।

গত সেপ্টেম্বরে বলসোনারো অভ্যুত্থানের ষড়যন্ত্রের জন্য দোষী সাব্যস্ত হবার পর সুপ্রিমকোর্টের বিচারপতিরা বলেন, তিনি লুলা ও তার ভাইস-প্রেসিডেন্টের রানিং মেট জেরাল্ডো অ্যালকমিনকে হত্যার পরিকল্পনা এবং বলসোনারোর মামলার বিচারপতি মোরায়েসকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেয়ার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন।

এই ষড়যন্ত্রটি সেনাবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডারদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। ২০২৩ সালের ১ জানুয়ারি লুলা বিনা বাধায় শপথ গ্রহণ করেন।

তবে এক সপ্তাহ পরে, ৮ জানুয়ারি, হাজার হাজার বলসোনারো সমর্থক ব্রাসিলিয়ার সরকারি ভবনগুলোতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং প্রায় ১,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। বিচারপতিরা দেখতে পান যে দাঙ্গাকারীরা বলসোনারোর দ্বারা প্ররোচিত হয়েছিল, যার পরিকল্পনা ছিল সামরিক বাহিনীকে হস্তক্ষেপ করতে প্ররোচিত করে তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনা।

বলসোনারোকে তার সাজা শেষ হওয়ার আট বছর পর পর্যন্ত, অর্থাৎ ২০৬০ সাল পর্যন্ত সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট এই বিচারকে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার জন্য তৈরি ‘উইচ হান্ট’ বলে অভিহিত করেছেন।

বিচারপতি মোরায়েস মঙ্গলবার আরও নির্দেশ দিয়েছেন, বলসোনারোর সহ-ষড়যন্ত্রকারী হিসাবে দোষী সাব্যস্ত অন্যদেরও তাদের সাজা শুরু করতে হবে। এদের মধ্যে রয়েছেন প্রাতিষ্ঠানিক নিরাপত্তার প্রাক্তন মন্ত্রী জেনারেল অগাস্টো হেলেনো এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী জেনারেল পাওলো সার্জিও নোগুইরা ডি অলিভেইরা।

একাত্তর/আরএ
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর