স্বাস্থ্যবিধি উপেক্ষা করে লীগ নেতার মহিষের লড়াই

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১১:০৫ এএম

সারাদেশে যখন করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে ঠিক সেই সময়ে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে এক আওয়ামী লীগ নেতা আয়োজন করেছে মহিষের লড়াই।

রোববার (২৩ জানুয়ারি) ধানখালী নোমরহাট বাজারের পশ্চিম পাশের খোলা মাঠে অনুষ্ঠিত হয় এ মহিষের লড়াই। ধানখালী ও চম্পাপুর ইউনিয়ন ছাড়াও পার্শ্ববর্তী আমতলী উপজেলা থেকে কয়েক হাজার মানুষ ভিড় করে এ লড়াই দেখতে।

কলাপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন করোনা সচেতনতায় দিনরাত মাইকিং করলেও কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে এ মহিষের লড়াই আয়োজন করায় মানুষের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা ধরনের মন্তব্য। 

আরও পড়ুন: মোংলায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক

বাংলাদেশ এনিমেল ওয়েলফেয়ার সোসাইটি ২০১৪ সালে মোরগ, ছাগল ও ষাঁড়ের নিষ্ঠুর লড়াই বন্ধে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত এ লড়াই বন্ধে রুল জারি করে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য ও করোনা পরিস্থিতির ভয়াবহতা না মেনে নিজ মহিষ দিয়ে এ লড়াই আয়োজন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এ বিপজ্জনক লড়াইয়ে উপস্থিত কারো মুখে ছিল না মাস্ক। 

তবে মহিষের লড়াই আয়োজনকারী ধানখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা টিনু মৃধা বলেন, তিনি এ লড়াই আয়োজন করেননি। তার এলাকার লোকজন তার মহিষ দিয়ে এ লড়াই আয়োজন করেন। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিষের লড়াই বন্ধ করে দিয়েছেন।


একাত্তর/এসজে

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর