দেশে বাড়ছে স্ট্রোকের রোগী, সচেতন হবার পরামর্শ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৪:১৩ পিএম

বাংলাদেশে বাড়ছে মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোকের রোগী। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে স্ট্রোকে মৃত্যু বেড়েছে দ্বিগুণ। 

শুধু বয়স্করাই স্ট্রোকে আক্রান্ত হন এমন ধারণা সঠিক নয়, বলছেন চিকিৎসকেরা। জীবনাচার কিংবা অনিয়ন্ত্রিত শারিরীক জটিলতার কারণে যে কোন বয়সে স্ট্রোক হতে পারে। 

মানব শরীরের ফুসফুস-হৃদপিণ্ড, হাত-পা থেকে শুরু করে প্রতিটি অঙ্গ নিয়ন্ত্রণ করে মস্তিস্ক। আর এই মস্তিস্কের সামান্যতম জটিলতাও মানুষের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে চরমভাবে। 

মস্তিস্কের পরিচিত একটি রোগের নাম স্ট্রোক। মূলত মস্তিস্কের ভেতরে কোন অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া কিংবা রক্তনালী ছিড়ে গিয়ে মস্তিস্কের একটি অংশ অচল হয়ে যাওয়াই স্ট্রোক। 

শুধু বয়স্করাই স্ট্রোকের ঝুঁকিতে থাকেন বলে প্রচলিত ধারণা থাকলেও তা আসলে সঠিক নয়। যে কোন বয়সী মানুষই স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। সেটা হতে পারে শারীরিক জটিলতা কিংবা বাহ্যিক আঘাতজনিত কারণে। 

বিএসএমএমইউ-এর নিউরোসার্জারী বিভাগের অধ্যাপক ডা. ধীমান চৌধুরী জানান, হঠাৎ তীব্র মাথাব্যথা, সঙ্গে বমি বা বমি বমি ভাব, ঘাড়ব্যথা, ঘাড় শক্ত হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা বা দুটো দেখা, চোখ ব্যথা, খিঁচুনি থেকে শুরু করে অজ্ঞান হয়ে যাওয়া স্ট্রোকের লক্ষণ হতে পারে।

এই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, স্ট্রোকের চিকিৎসা মূলত নির্ভর করে যত তাড়াতাড়ি রোগটি শনাক্ত করা যায় তার ওপর। 

শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাবার মত কিছু উপসর্গ দেখা দেয়া মাত্রই যদি চিকিৎসকের শরণাপণ্ণ হলে, সেক্ষেত্রে অনেক রোগীই কম সময়ের মধ্যেই সেরে উঠেন।

শারীরিক জটিলতার কারণে যারা স্ট্রোকে আক্রান্ত হন তাদের ক্ষেত্রে দ্বিতীয়বার স্ট্রোক করার প্রবণতা থাকে। ফলে এমন রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসা নেবার প্রয়োজন হয়।

আরও পড়ুন: ছিনতাইয়ের শিকার দুই ভারতীয় শিক্ষার্থী, সাত ডাকাত গ্রেপ্তার

আর স্ট্রোক এড়াতে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে করা, আদর্শ ওজন বজায় রাখা ও নিয়মিত ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

সেই সঙ্গে যাঁদের বংশে এই ধরনের রোগ আছে, তাঁরা কম বয়স থেকেই সতর্ক ও সচেতনভাবে জীবন যাপন করতেও পরামর্শ দেয়া হয়েছে।


একাত্তর/আরবিএস  

ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশে উৎপাদিত কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)।
দেশের জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল, Snowtex Group-এর সিস্টার কনসার্ন, আজ থেকে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ মূল্যছাড়ের আয়োজন।
অবকাঠামো খাতে উদ্ভাবন ও টেকসই নির্মাণকে উৎসাহিত করতে ‘হোলসিম স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে নির্মাণসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। আজ রাজধানীর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর