চোর সন্দেহে চার যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১০:২৯ এএম

নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট বাজারের বড়পুল এলাকায় আলিফ অটো রাইস মিলে চুরির ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে ডেকে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। 

শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নির্যাতনের শিকার চার যুবককে আলিফ অটো রাইস মিল থেকে উদ্ধার করে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নাম স্বপন, হারুন, মনির ও রাজু। 

নির্যাতনের শিকার যুবকরা জানান, গত বুধবার (২৬ জানুয়ারি) রাতে জমিদারহাটের আলিফ অটো রাইস মিলের কিছু মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটে। তার কয়েকদিন আগে তারা ওই মিলে বৈদ্যুতিক সংযোগের কাজ করেছিলেন। 

কিন্তু এর কয়েকদিন পর মিলে চুরির ঘটনা ঘটলে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে রাইস মিলের মালিক শাহাদাত হোসেনসহ আরো কয়েকজন শনিবার দুপুরে ইব্রাহিম স্বপন, হারুন, মনির ও রাজুকে ডেকে নেয়। 

আরও পড়ুন: গাজীপুর সাফারি পার্কে আরও দুই জেব্রার মৃত্যু

এরপর আলিফ অটো রাইস মিলের একটি কক্ষে তাদের আটক করে হাত-পা বেঁধে বেধড়ক মারধর ও সাঁড়াশি দিয়ে তাদের হাতের নখ তুলে ফেলা হয় এবং একই তাদের স্বীকারোক্তি আদায়ের জন্য নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। 

পরে সন্ধ্যার দিকে নির্যাতনের শিকার যুবকদের আত্মীয়-স্বজন তাদের মোবাইলফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তাদের সন্ধান পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে তাদের আলিফ অটো রাইস মিল থেকে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথম বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চিকিৎসকের পরামর্শে চৌমুহনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনের শিকার চার যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আলিফ অটো রাইস মিলের দারোয়ানকে চুরি ঘটনার জিজ্ঞাসাবাদ করা হলে সে সন্দেহস্বরূপ এলাকার কিছু লোকের নাম বলে। তবে নির্যাতনের শিকার যুবকদের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসজে

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর