বয়স ৪০ হলেই পাওয়া যাবে করোনা টিকার বুস্টার ডোজ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ০৯:৩৭ পিএম

করোনার অতিসংক্রামক ওমিক্রনসহ অন্যান্য ধরন থেকে মানুষকে সুরক্ষা দিতে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা ৪০ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) সকালে, রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম হলে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। 

জাহিদ মালেক বলেন, করোনার টিকা দেয়ায় দেশে মৃত্যুর হার অনেক কম। তবে সংক্রমণ বাড়ছে মৃত্যু বাড়বে বলেও সতর্ক করে দেন তিনি। 

image


তিনি জানান, গেলো এক মাসে সারাদেশে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে। আর সব মিলিয়ে এখন পর্যন্ত টিকা দেয়া হয়েছে ১৫ কোটি ৭০ লাখ টিকা দেয়া হয়েছে।

তিনি আরো জানান, দেশের ১২ কোটি মানুষকে টিকাকরণ করার লক্ষ্যমাত্রায় কর্মসূচি চলছে। তাই একন ওয়ার্ড পর্যায়ে টিকা দেয়া হচ্ছে। এখনও ৯ কোটি টিকা মজুদ আছে। 

মন্ত্রী বলেন, জনসন এন্ড জনসনের করোনার টিকা আনা হয়েছে দেশের ভাসমান জনগোষ্ঠির জন্য। এই টিকা এক ডোজের তাই, এটি ভাসমান মানুষদের দেয়া হবে। 

আরও পড়ুন: টিকা নেয়ার সর্বনিম্ন বয়স এখন ১২ বছর

দেশে করোনার সংক্রমণ বাড়লেও মানুষ এখনও মাস্ক ছাড়া চলাচল করছে, এমন হতাশা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শনাক্তের সংখ্যা বাড়লে মৃত্যুর সংখ্যা আরো বাড়বে। 

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে সবাইকে সতর্ক করে তিনি জানান, সব দেশেই সংক্রমণের সঙ্গে মৃত্যুর হারও বাড়ছে। 

তাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ঘরের বাইরে গেলেই মাস্ক পরা ছাড়া সংক্রমণ কমানো যাবে না বলেও সতর্ক করে দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর