জাতিসংঘ বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ পিএম

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডাকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মার্কিন ও রাশিয়ান কূটনীতিকদের মধ্যে উত্তেজনাপূর্ণ বাদানুবাদের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) এ বৈঠকে রাষ্ট্রদূত লিনডা টমাস-গ্রিনফিল্ড বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন ইউরোপে গত কয়েক দশকে এত বেশি পরিমাণে সেনা মোতায়েনের ঘটনা ঘটেনি। 

অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশৃঙ্খলায় প্ররোচনা এবং রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করেন। 

এদিকে, ইউক্রেন আক্রমণ করলে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ক্রেমলিনের সাথে সংশ্লিষ্ট আরও ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অপর নিষেধাজ্ঞা আরোপ সম্ভবপর করতে ব্রিটেন আইন প্রণয়ন করছে বলে জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। 

আরও পড়ুন: মিয়ানমারের প্রধান বিচারপতিসহ আটজনের ওপর নিষেধাজ্ঞা

এসব নিষেধাজ্ঞা আরোপিত হলে ক্রেমলিন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করে দেন এক মার্কিন কর্মকর্তা। 

ইউক্রেন সীমান্তে রাশিয়া গত কয়েক সপ্তাহে প্রায় এক লাখ সৈন্য, ট্যাঙ্ক, অস্ত্র এবং মিসাইল মোতায়েন করেছে। 

এই ইস্যুতে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক করার কথা রয়েছে। 

ব্রিটেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীরও মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকির সাথে বৈঠকের উদ্দেশ্যে ইউক্রেনে যাওয়ার কথা রয়েছেন। 


একাত্তর/এসজে

সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর