সেনাবাহিনী সম্প্রসারণ করবে ইউক্রেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬ পিএম

রাশিয়ার ইউক্রেন আক্রমণের হুমকির মুখে পশ্চিমা সমর্থনের প্রশংসা করে সেনাবাহিনী সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ব্রিটেন, পোল্যান্ড ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ ঘোষণা দেন তিনি। 

সংসদে তিনি বলেন, যুক্তরাজ্য ও পোল্যান্ডের সাথে নতুন এক রাজনৈতিক সহযোগিতার সম্পর্কের সূচনা হতে চলেছে। ২০১৪ সালের পর এটিকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সমর্থন বলেন তিনি। 

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, নতুন এই চুক্তিতে নিরাপত্তার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ এবং শক্তি নিয়েও কাজ করা হবে। 

এসময় ইউক্রেনে রাজনৈতিক স্থিতিশীলতা এবং শক্তির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে ১১৮ মিলিয়ন ডলার সাহায্য দেয়ার ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। 

আরও পড়ুন: জাতিসংঘ বৈঠকে যুক্তরাষ্ট্র-রাশিয়া উত্তেজনা

এদিকে, বৈঠক শেষে ইউক্রেনকে ড্রোন এবং মিসাইলসহ মানবিক সাহায্য দেয়ার ঘোষণা দেন পোলিশ প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসলে সম্ভাব্য শরণার্থী পরিস্থিতির জন্যও পোল্যান্ড প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।  

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্য মোতায়েন করলেও, ইউক্রেন আক্রমণের সব ধরনের পরিকল্পনা নাকচ করে আসছে রাশিয়া। তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের শিগগিরই আলোচনায় বসার কথা রয়েছে। 

উল্লেখ্য, পোল্যান্ড ও ব্রিটেন উভয়েই ন্যাটোর প্রতিরক্ষা জোটের অংশ হলেও, ইউক্রেন নয়। তাই রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে সেনা পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। 

তবে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় কয়েকটি দেশ দাবি জানালেও তা মানতে নারাজ রাশিয়া। 


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর