ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ এএম

দিনাজপুরের বিরামপুর উপজেলার লেভেল ক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। 

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাগড়াবন (মাধপাড়া) গ্রামের হালিম শাহের ছেলে। অন্য দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে পার্বতীপুর উপজেলা থেকে প্রাইভেটকারটি দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির দিকে যাচ্ছিল। 

দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর উপজেলার লেভেল ক্রসিংয়ে পৌঁছালে চালক লেভেল ক্রসিংয়ে গাড়ি উঠিয়ে দিলে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র মোহন্ত ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, লেভেল ক্রসিংয়ে দারোয়ান অনুপস্থিত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর