ফেসবুক লাইভে গুলি করে আত্মহত্যা করলেন নায়ক রিয়াজের শ্বশুর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১২ এএম

রাজধানীর ধানমন্ডিতে আবু মহসিন খান নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা রিয়াজ ও ধানমন্ডি থানার পুলিশ।

ধানমন্ডি থানার সাব-ইন্সপেক্টর শওকত বলেন, ওসিসহ দুটি টিম ঘটনাস্থলে আছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি চিত্রনায়ক রিয়াজের শশুর আত্মহত্যা করেছেন।

পুলিশের সূত্র জানিয়েছে, ধানমণ্ডি এলাকার ৭ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে মহসিন একাই থাকতেন। বুধবার (২ ফেব্রুয়ারি) রাত রাত সোয়া নয়টার দিকে পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি। 

লাইভে এসে আবু মহসিন বলেন, 'আমার বয়স ৫৮ বছর। আমি বাসায় একা থাকি। আমার একমাত্র ছেলে অস্ট্রেলিয়া থাকে। আমার খালা মারা গেছে। ছেলেমেয়ে, স্ত্রী যার জন্য যাই করি- আসলে কেউ কারও নয়।' পরে তিনি নিজের মাথায় গুলি করেন।

নায়ক রিয়াজের গণমাধ্যমে জানিয়েছে, রিয়াজ ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি ঘটনার বিস্তারিত এখনো জানেন না।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর