সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলায় এক সেনা ও ৩ সন্ত্রাসী নিহত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১০ পিএম

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর টহল দলের ওপর হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে তিন সন্ত্রাসীও নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর সূত্রে জানা গেছে, বুধবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টা মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড জোন থেকে জানানো হয়, সেনা সদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান এ হামলায় নিহত হয়েছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এক বিজ্ঞপ্তিতে জানান, বান্দরবানের রুমায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন সন্ত্রাসী নিহত হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম গণমাধ্যমে বলেন, ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।


একাত্তর/এআর  

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনাকর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
ওসমান হাদির ওপর গুলি ও হত্যার চেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন সন্ত্রাসীরা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য পঞ্চগড় সীমান্ত এলাকায় বিশেষ টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড...
রাজশাহী মহানগরীতে বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে আওয়ামী লীগের কর্মীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর