সু চি'র বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৫ পিএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র বিরুদ্ধে আরও একটি অভিযোগ এনেছে জান্তা সরকার। বৃহস্পতিবার ৭৬ বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ আনা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি সামরিক বাহিনীর মুখপাত্র। মিয়ানমার সামরিক বাহিনীর  বিবৃতিতে বলা হয়েছে, সু চি তার মায়ের নামে একটি দাতব্য ফাউন্ডেশনের জন্য অনুদান হিসাবে পাঁচ লাখ ৫০ হাজার মার্কিন ডলার গ্রহণ করেছেন। ফলে পুলিশ দুর্নীতির অভিযোগ দায়ের করেছে। এই মামলার বিচারকাজ কবে শুরু হতে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

সু চি'র বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন। সামরিক বাহিনীর বিরুদ্ধে উসকানিসহ কোভিড ১৯ সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগ আইন লঙ্ঘনের দায়ে গত ৬ ডিসেম্বর তাকে ৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। যদিও দুই বছরের সাজা মওকুফ করেন জান্তা প্রধান মিং অং হ্লাইং।

অন্যদিকে গত ১০ জানুয়ারি অন্য দুই মামলায় চার বছরের সাজা ঘোষণা করেন আদালত। নোবেল বিজয়ী সু চি'র বিরুদ্ধে বিচারাধীন মামলার সবগুলোর রায় বিরুদ্ধে গেলে কমপক্ষে ১৫০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসএ

সম্প্রতি ফ্রান্সের আদালত কাঁপানো একটি মামলার রায় এবং ভুক্তভোগী নারীর লোমহর্ষক জবানবন্দি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ‘মনে হচ্ছিল আমি ভেতর থেকে মরে যাচ্ছি’- ফরাসি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এক সাবেক...
এফ-১ ভিসা বাতিলের ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন তিন ভারতীয় ও দুই চীনা শিক্ষার্থী। ওই অভিযোগে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এবং অন্যান্য অভিবাসন কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে।
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার এক মামলায় ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা হতে যাচ্ছে। তবে তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেওয়ার সম্ভাবনা নেই বলে...
পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর