নারী নাকি পুরুষ, কোন বৈশিষ্ট্যের রোবট মানুষের বেশি পছন্দ?

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১১ পিএম

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব। বদলে যাচ্ছে মানুষের রুচি ও চিন্তা। উন্নত বিশ্বের বড় বড় কোম্পানি, হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা খাতে এরইমধ্যে মানুষের পরিবর্তে রোবটের ব্যবহার বেড়েছে। কিন্তু রোবট পছন্দের ক্ষেত্রেও বদলে গেছে মানুষের চিন্তা। নতুন এক গবেষণায় জানা গেছে, নারীদের বৈশিষ্ট্য বহন করে এমন রোবটদের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন অধিকাংশ মানুষ। 

রোবট নিয়ে যুক্তরাষ্ট্রের পুলম্যানের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এক গবেষণায় একাধিক নতুন তথ্য পেয়েছেন। যা সত্যিই অবাক করার মতো। ১৭০ জন নারী-পুরুষ স্বেচ্ছাসেবকের ওপর এ গবেষণা চালিয়েছেন স্টেট ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা।

গবেষণায় স্বেচ্ছাসেবকদের একটি কাল্পনিক হোটেলের কথা ভাবতে বলা হয় এবং সেখানে তারা কেমন রোবট চান তা জানতে চাওয়া হয়। 

একাধিক পরীক্ষার মাধ্যমে গবেষক দলটি আবিষ্কার করেন যে, নারীদের কাছাকাছি বৈশিষ্ট্য বহন করে এমন রোবটের সাথে কথা বলতে বা সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন অধিকাংশ স্বেচ্ছাসেবক। 

গবেষকরা বলেছেন ভবিষ্যতে নারীদের মতো মুখের পাশাপাশি, তাদের মতো বৈশিষ্ট্য থাকা রোবটদের গুরুত্ব বাড়বে। যেসব কোম্পানি হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য পরিষেবা শিল্পপ্রতিষ্ঠান মানব কর্মীদের প্রতিস্থাপন করতে চাইছে, সেক্ষেত্রে তারা নারী বৈশিষ্ট্যের রোবট বিবেচনা করলে তা আরও দ্রুত গ্রহণ করবে ক্রেতারা।  

গবেষক সুবিন সিও ডেইলি মেইলকে বলেন, লিঙ্গ স্টিরিওটাইপিংয়ের কারণে নারীদের মধ্যে যত্ন নেওয়ার বৈশিষ্ট্য আছে, তাই নারী রোবটের ক্ষেত্রে মানুষের স্বাচ্ছন্দ্যবোধ করার প্রবণতা তৈরি হয়।

image


প্রফেসর সিও আরও বলেন, কিছু হোটেল রুম পরিষ্কারসহ বিভিন্ন কাজের জন্য রোবটের দিকে ঝুঁকছে। এরইমধ্যে লাস ভেগাসের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে 'পিপার' নামের এক নারী রোবট থেকে শুরু করে চীনের সম্পূর্ণ স্বয়ংক্রিয় ফ্লাইজু হোটেল চেইন পর্যন্ত, সবখানে অতিথিরা রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মুখোমুখি হচ্ছেন। ফলে এর ব্যবহার আরও বাড়বে।  

উদাহরণ হিসেবে সিও উল্লেখ করেন, যুক্তরাজ্যে একটি চীনা বুফে চেইন করোনভাইরাস মহামারীর কারণে প্রায় ২০ হাজার ডলার মূল্যের অর্থাৎ ৮০ হাজার ডলারে চারটি 'বেলাবট' কিনেছে। এবং সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, একটি বটের গড় মূল্য একজন পূর্ণকালীন কর্মচারীর বেতনের চেয়ে কম। ফলে এটি লাভজনক। 

image


গবেষকরা স্বেচ্ছাসেবকদের সামনে 'অ্যালেক্স' নামক একটি পুরুষ আকৃতির রোবট ও 'সারা' নামের একটি নারী আকৃতির রোবট হাজির করেন। রোবট দুইটি একই কাজ করতে পারে। শুধুমাত্র আলাদা করে তাদের নারী ও পুরুষের আকৃতি দেওয়া হয়। যারা মানুষকে অভ্যর্থনা জানানোর কাজ করতে সক্ষম। 

স্বেচ্ছাসেবকদের মধ্যে যাদেরকে নারী রোবট দেখানো হয়েছিল তারা পুরুষ রোবটদের তুলনায় নারী রোবটের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে জানান। 

আরও পড়ুন: দৈনিক শনাক্ত নামলো ১০ হাজারের নিচে, মৃত্যু ৩০

যদিও এ বিষয়ে প্রফেসর সিও কিছুটা সতর্ক করে বলেন, এআই বা রোবটের ক্ষেত্রে লিঙ্গের বিষয়টি নানা সমস্যা উত্থাপন করে, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা বিশ্বের একাধিক দেশে এরইমধ্যে বেড়েছে রোবটের ব্যবহার। একাধিক বড় প্রতিষ্ঠান তাদের কাজের একটা বড় অংশ সম্পন্ন করতে ধীরে ধীরে রোবট বা এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। ফলে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির এ গবেষণা তাদের নতুন দিক নির্দেশনা দিতে পারে। 



একাত্তর/আরবিএস    

মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
বেইজিংয়ের রাজপথে গত রবিবার যা ঘটল, তা দেখে রক্ত-মাংসের অ্যাথলেটদের কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। বেইজিং হাফ-ম্যারাথনে ইতিহাস গড়েছে এক রোবট; মানুষের গতির দম্ভ চুরমার করে দিয়ে বিশ্বরেকর্ড...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থাপনায় কীভাবে আগানো হবে, সে বিষয়ে যৌথ অবস্থান ঘোষণা করতে যাচ্ছেন বিশ্বের ডজনখানেক রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী। পাঁচ দিনব্যাপী প্রযুক্তি সম্মেলনের সমাপনী দিনে এ ঘোষণা আসবে।
অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে আর্থিক সেবা গ্রহণ, দৈনন্দিন কাজ সম্পাদন ও তথ্যপ্রাপ্তি - সবক্ষেত্রে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মোবাইল ফোন। কৃত্রিম...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর