দৈনিক শনাক্ত নামলো ১০ হাজারের নিচে, মৃত্যু ৩০

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪২ পিএম

দেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে। গেলো ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) নতুন করে ৯ হাজার ৫২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। 

আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আরো ৩০ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিলো ৩৩। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৩৯ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২২ দশমিক ৯৫ শতাংশ। 

এর আগে গত ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়েছিল। সেদিন আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৮৮৮ জন। এরপর ২৫ জানুয়ারি এই সংখ্যা গিয়ে ঠেকে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ হাজার ৩৩ জনে। 

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৪৪ হাজার ৮২৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৮ হাজার ৫২৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৫ শতাংশ।

অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ছয় হাজার ২৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৮৭ হাজার ৩৭৪ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৮৬ দশমিক ০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে নারী ১১ জন, পুরুষ ১৯ জন। তাদের মধ্যে ১৭ জন ঢাকায় মারা গেছেন। চট্টগ্রামে পাঁচজন, সিলেটে তিনজন, রাজশাহীতে ও খুলনায় দুইজন করে এবং বরিশাল বিভাগে একজন মারা গেছেন। 

আরও পড়ুন: প্রতি বছর ক্যান্সারের কাছে হার মানছে লক্ষাধিক মানুষ

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের আটজন, ৭১ থেকে ৮০ বছরের ১০ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। 

গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত এক শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষদিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত পাঁচশ’র ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে সেই সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায় ১০ জানুয়ারি।

গত ২৫ জানুয়ারি দৈনিক দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়। এদিন মোট ১৬ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: নিজের তৈরি ফাঁসির মঞ্চে কৃষকের মরদেহ, নেপথ্যে টাকা

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৩৩ হাজার ১১৬ জনের। সুস্থ হয়েছেন ৩০ কোটি ৮২ লাখ ৭৫ হাজার ৯১৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৩৮ কোটি ৮৯ লাখ ৮২ হাজার ৫২০ জন।


একাত্তর/এসজে

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর