যুদ্ধে না জড়াতে ফ্রান্সকে পুতিনের হুঁশিয়ারি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:১৭ পিএম

ইউক্রেন পরিস্থিতির প্রেক্ষিতে ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধে জড়াতে চায় কিনা, এমন প্রশ্ন রেখেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

সোমবার (৭ জানুয়ারি) মস্কোতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোর সাথে অনুষ্ঠিত বৈঠক শেষে ফরাসি সাংবাদিকদের সামনে এমন প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। 

তিনি বলেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে ইউরোপ বড় ধরনের সমস্যার মুখে পড়তে পারে। সেক্ষেত্রে ফ্রান্স রাশিয়ার সাথে যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। 

আর সেই যুদ্ধে কেউ জয়ী হতে পারবে না বলে হুঁশিয়ার করে দেন তিনি। 

বৈঠক শেষে ম্যাক্রো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামনের কয়েকদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী দিনগুলোতে সবার সাথে আলোচনা সাপেক্ষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে হবে। 

আরও পড়ুন: করোনায় বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু, একদিনে আক্রান্ত পৌনে ১৮ লাখ

বৈঠকে ম্যাক্রোর দেয়া প্রস্তাবগুলো সামনে যৌথ পদক্ষেপ নেয়ার ভিত গড়ে দিতে পারে এমন মন্তব্য করে পুতিন বলেন, এখনও যৌথ আলোচনার সঠিক সময় আসেনি। 

ইউক্রেন সীমান্তে রাশিয়ান সৈন্য মোতায়েনের পর এটি পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতার সাথে পুতিনের প্রথম বৈঠক। 

মঙ্গলবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলদিমির জেলেনস্কির সাথে বৈঠকের পর পুতিনের সাথে আবার আলোচনার টেবিলে বসার কথা রয়েছে ইম্যানুয়েল ম্যাক্রোর। 

এদিকে, রাশিয়া ইউক্রেন আক্রমণের ৭০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবিকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। 


একাত্তর/এসজে

ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট তীব্র অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে নিজস্ব প্রচেষ্টা জোরদার করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও স্বার্থে আঘাত এলে এর বিপরীতে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়া হবে...
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
সম্প্রতি নেপাল ও চীন সীমান্তে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী বন্যা ও কাদা-পাথরের ধস বিশ্বজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। চার হাজার ফুট উপর থেকে হিমবাহের বিশালাকার বরফের স্তূপ হঠাৎ খসে পড়ে ঘটে যাওয়া এই...
মামলার আসামি নন, অথচ নাম-বাবার নাম ও গ্রামের নাম মিলে যাওয়ায় পটুয়াখালীর এক জেলেকে গ্রেপ্তার করে ১৮ দিন কারাগারে রাখার অভিযোগ উঠেছে মহিপুর থানা পুলিশের বিরুদ্ধে।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর