শপথ নিলেন নাসিক মেয়র আইভী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩১ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াত আইভী। টানা তৃতীয়বারের মতো নাসিক মেয়রের দায়িত্ব নিলেন তিনি।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র আইভীকে শপথবাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়রের শপথ নেওয়া শেষে নবনির্বাচিত কাউন্সিলদের শপথ শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এর আগে শপথ নেওয়ার জন্য নিবনির্বাচিত মেয়র ও ৩৬ কাউন্সিলর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত হন।

গত ১৬ জানুয়ারি নাসিক নির্বাচনে জয় পান সেলিনা হায়াত আইভী। ১৯২টি কেন্দ্রে ভোটগ্রহণের পর আইভী পেয়েছেন এক লাখ ৬১ হাজার ২৭৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি মার্কার স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার পেয়েছেন ৯২ হাজার ১৭১টি ভোট। তাদের ভোটের পার্থক্য ৬৯ হাজার ১০২।

আরও পড়ুন: বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৪০ কোটি ছাড়াল

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশের কোনো সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত হন আইভী। সে সময় নির্দলীয় নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও বর্তমান সাংসদ শামীম ওসমানকে এক লাখ দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আইভী।

এছাড়া ২০১৬ সালে ৮০ হাজার ভোটের বিএনপির সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন তিনি। সে সময় সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৪৪ ভোট।


একাত্তর/আরবিএস  

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর