পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনার টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দপ্তরের নথি অনুযায়ী আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
মেডিক্যাল ট্রায়ালে দুই থেকে চার বছর বয়সীদের জন্য ফাইজার এবং বায়োএনটেক টিকা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারলেও কর্মসূচিটিতে শিশুদের জন্য এই টিকা দুটোই ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ মন্ত্রণালয় (এফডিএ)। খবর রয়টার্সের।
ওই বয়সীদের জনস্বাস্থ্যের জরুরি বিবেচনায় এফডিএ'র অনুরোধে অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওষুধনির্মাতারা।
আগামী ১৫ ফেব্রুয়ারি এফডিএ'র বাইরের উপদেষ্টাদের সাক্ষাতের কথা রয়েছে, যেখানে টিকাগুলোর অনুমোদনে সুপারিশ করা হবে কি না সে বিষয়ে আলোচনা হবে। দেশটিতে এখন পর্যন্ত শুধু পাঁচ বছরের কম বয়সীরাই টিকার আওতার বাইরে আছে। তবে এই সাক্ষাতের এক সপ্তাহ পরই তাদের জন্যও টিকা কার্যক্রম শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: যুদ্ধশঙ্কায় বাঙ্কারে ঠাঁই ইউক্রেনীয় সেনাদের
সিডিসি'র তথ্যানুসারে এফডিএ'র অনুমোদন মিললে, রাজ্যগুলোতে ফেব্রুয়ারির শেষ নাগাদ ফাইজার এবং বায়োএনটেকের প্রায় এক কোটি ডোজ টিকা পাঠানোর কথা রয়েছে।
ছয় মাস থেকে চার বছরের মধ্যে প্রায় ১৮ মিলিয়ন শিশু দেশটিতে রয়েছে। সিডিসি বলছে, এই ১০ কোটির পর টিকার আরও ডোজ সরবরাহ করা হবে। এছাড়া যেখানে করোনার সংক্রমণ বিপজ্জনক হারে বেশি তেমন জায়গার শিশুদের আগে টিকা দেওয়া হবে।
সিডিসি'র সুপারিশের এক সপ্তাহ পর বিচার বিভাগ এবং ফেডারেল ফার্মাসি অংশীদাররা ২৩ ও ২৫ ফেব্রুয়ারি যথাক্রমে টিকার দ্বিতীয় ও তৃতীয় চালান পাবে।
অনুমোদন পেলে শিশুদের ক্ষেত্রে কম মাত্রার টিকার ডোজ প্রয়োগ করা হবে। এই শিশুদের জন্য ফাইজার এবং বায়োএনটেকের টিকার তিন মাইক্রোগ্রাম ডোজ ব্যবহার করা হবে, যেখানে পাঁচ থেকে ১১ বছর বয়সীরা পাচ্ছে ১০ মাইক্রোগ্রাম এবং ১২ থেকে তদুর্ধ্বরা পাচ্ছেন ৩০ মাইক্রোগ্রাম ডোজের টিকা।
একাত্তর/টিএ
