পাকিস্তানে পুত্রসন্তান জন্মের আশ্বাসে নারীর মাথায় পেরেক

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৯ পিএম

পাকিস্তানে পুত্রসন্তান পাইয়ে দেয়ার আশ্বাসে এক অন্তঃসত্ত্বা নারীর মাথায় পেরেক ঠুকে দেয়া ধর্মীয় গুরুর খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দুই ইঞ্চি লম্বা পেরেক মাথায় নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ওই নারী। পরে তার মাথার এক্স-রে'র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। 

পেশোয়ারের পুলিশ প্রধান আব্বাস আহসান এক টুইটবার্তায় জানান, একজন সরল নারীর মাথায় পেরেক ঠুকে তার জীবন বিপন্ন করা ওই ধর্ম গুরুর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। 

লেডি রিডিং হাসপাতালের চিকিৎসক ডা. হায়দার খান বলেন, তীব্র মাথাব্যাথা নিয়ে হাসপাতালে যাওয়ার পর পুরোপুরি সচেতন ছিলেন ওই নারী। 

প্রথম প্রথম ওই নারী স্বীকার করেননি যে এক ধর্মীয় গুরু পুত্রসন্তান পাইয়ে দেয়ার আশ্বাসে এই কাণ্ড ঘটিয়েছেন। 

আরও পড়ুন: মিলিয়ন ডলারের চিত্রকর্মে চোখ এঁকে চাকরি খোয়ালেন গার্ড

তবে পরে তিনি জানান, পরপর তিন কন্যাসন্তানের জন্ম দেয়ার পর আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এসময় আবার কন্যাসন্তানের জন্ম দিলে তার স্বামী তাকে ছেড়ে যাওয়ার হুমকি দেন। 

এই ভয় থেকেই প্রতিবেশির কাছে শুনে পুত্রসন্তান লাভের আশায় ওই ধর্মীয় গুরুর কাছে গিয়েছিলেন বলে জানান তিনি। 

পাকিস্তানের কিছু অংশে এই ধরনের ধর্মীয় গুরুরা অত্যন্ত জনপ্রিয়। সুফি চর্চায় বিশ্বাসী এসব গুরুরা নানা উপায়ে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে থাকেন। 

দক্ষিণপূর্ব এশিয়ার অনেক দেশেই পুত্রসন্তানকে কন্যাসন্তানের চেয়ে বেশি লাভজনক হিসেবে দেখা হয়। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলেন বিভিন্ন শ্রেণির প্রতারক। 


একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর