এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ পিএম

২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সবগুলো শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে এবারে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এতো বেশি পাসের হারের কারণ জানতে চেয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে প্রশ্ন করা হলে তিনি প্রশ্ন জুড়ে দিয়ে বলেন, ‘পাসের হার বেশি হলে খারাপ কী? এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।’

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ

অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর করোনা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সবাইকে অটোপাস করিয়ে দেয়া হলেও এবার সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কম বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এই বছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।

গত বছর অটোপাসের কারণে শতভাগ পাসের হার থাকলেও এবার সেই হার কিছুটা কমেছে। তবে সংখ্যাটা ৯৫ শতাংশেরও বেশি। যা পূর্বের যেকোন সময়ের তুলনায় অনেক এগিয়ে। ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল প্রায় ৭২ শতাংশ।

এবার পাসের হার এত বেড়েছে কীভাবে এমন প্রশ্ন চলে আসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সামনে। এর উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কী?

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।


একাত্তর/এআর

দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ডিসেম্বরে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে আগামী নভেম্বরের মধ্যেই বই উৎসবের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর