মাদকবিরোধী অভিযানে পুলিশকে কুপিয়ে জখম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০১ পিএম

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে এক পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। এসময় পালাতে গিয়ে আহত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নগরীর ডাঁশমারী এলাকায় এ ঘটনা ঘটে। 

মাদক কারবারিদের হামলায় আহতরা হলেন, মহানগর গোয়েন্দা পুলিশের কনস্টেবল আতিকুর রহমান, পুলিশের এক সোর্স এবং মাদক ব্যবসায়ী আমিনুল ইসলাম ওরফে দুখু। 

আরও পড়ুন: বইমেলায় জঙ্গি হামলার আশঙ্কা এড়িয়ে যাওয়া হয়নি: ডিএমপি

মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহিন জানান, দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশের এক সোর্সকে নিয়ে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী আমিনুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা করে পুলিশ কনস্টেবল আতিকুর ও সোর্সকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। তারা পালানোর সময় ইটের আঘাতে পরে গেলে তাকে আটক করা হয়। 


একাত্তর/এসি

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
বিয়ের বয়স পার হয়েছে মাত্র আটটি মাস! অথচ এর মধ্যেই দাম্পত্য কলহ, আইনি জটিলতা আর মানসিক যন্ত্রণার এক বিষাক্ত চক্রে পিষ্ট হয়ে জীবনপ্রদীপ নিভে গেলো ভারতের গুজরাটের এক ২৪ বছর বয়সী তরুণের। মহারাষ্ট্রের...
চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে ছুটে চলা কর্ণফুলী এক্সপ্রেসের যাত্রীরা দুপুরবেলা এক চরম ভীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন। হঠাৎ করে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে থেমে গেল চাকা! বুধবার দুপুর পৌনে ১টার...
শ্রীলঙ্কাকে ধসিয়ে দেওয়ার পর এবার রাওয়ালপিন্ডিতে ইংলিশ সিংহদেরও রীতিমতো চাবুক পেটা করল পাকিস্তান! ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ঘরের মাঠে ইংল্যান্ডকে ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঢিলে দুই পাখি...
কঠোর নিরাপত্তা বলয় ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন এক চালান। বুধবার সকাল ১০টার পরপরই ইউরেনিয়াম বহনকারী বিশেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর