টিকটকারদের হামলায় চোখ হারাতে বসেছেন গৃহিণী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৫৮ পিএম

বাড়ির সামনে টিকটক ভিডিও করতে নিষেধ করায় টিকটক পার্টির সদস্যদের হামলায় দৃষ্টি হারাতে বসেছেন গৃহবধূ শামসুন্নাহার বেগম। মারধর করা হয়েছে তার ছেলে ও মেয়েকে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত গৃহবধূ সামসুন্নাহার বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান চোখে ক্ষত সৃষ্টি হয়েছে। জখম হয়েছে হাতসহ শরীরের বিভিন্ন অংশে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও হামলাকারীরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার সকাল থেকে কলাপাড়ার মুন্সীপাড়া গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়ির সামনের রাস্তায় নানা অঙ্গভঙ্গিতে ঢাকা থেকে বেড়াতে আসা এক মেয়ের সাথে টিকটকের ভিডিও ধারণ করছিলেন আসলাম হাওলাদারসহ কয়েক যুবক। বিষয়টি অস্বস্তিকর হওয়ায় তার বাড়ির সামনে দাড়িয়ে এ ধরনের ভিডিও করতে নিষেধ করেন সামসুন্নাহার।

কিন্তু তার কথা না শুনে ভিডিও করা অব্যাহত রাখে প্রতিবেশী বাড়ির টিকটকাররা। এসময় ছেলে ইমাম বাড়িতে এলে তাকে এ বিষয়টি জানান সামসুন্নাহার। এ নিয়ে টিকটক পার্টির সদস্যদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের উপর হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতায় গ্রেপ্তার দুই

আহত সামসুন্নাহার বেগম জানান, বাড়ির সামনে তাদের ভিডিও করতে নিষেধ করায় প্রথমে তার ছেলের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করা হয়। 

আর আহত গৃহবধূর স্বামী দেলোয়ার হোসেন ও সন্তানরা জানান, তারা নির্মমভাবে মারধর করে মাটিতে ফেলে পা দিয়ে পারা দেয় তার মাকে। লাঠির আঘাতে সামসুন্নাহারের একটি চোখ নষ্ট হওয়ার পথে।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস জানান, টিকটক করা নিয়ে হামলার ঘটনা শুনে তিনি তাদের আইনি পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছেন। 

এদিকে ঘটনার পর থেকে টিকটক পার্টির সদস্য আসলাম, বেল্লাল ও সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

তবে জানা গেছে, এ ঘটনা ধামাচাপা দিতে এলাকার একটি প্রভাবশালী মহল সালিশ বৈঠকে বিষয়টি ফয়সালা করার চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবারকে নামমাত্র চিকিৎসা সহায়তা দেয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মহলকে ম্যানেজ করতে নেমেছে চক্রটি। মঙ্গলবার এ সালিস হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, হামলার কথা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তারের চেষ্টা এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


একাত্তর/এসজে

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর