চুরির একমাস পর মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার তিন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

বগুড়ার আদমদীঘির সান্তাহার রথবাড়ী থেকে শিক্ষক মনিরুজ্জামানের মোটরসাইকেল চুরির এক মাস পর উদ্ধার ও চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সাতাহার আসামি রবিউল ইসলামের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধারের পর তার স্বীকারোক্তিতে অপর আসামিদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সাতাহার এলাকার সাইদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৯), জামালপুর জেলার তারাকান্দি সরিষাবাড়ির ইদ্রিস আলীর ছেলে শামীম (২৮) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার স্যাকটা ডাঙ্গাপাড়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে শাকিল (১৯)।

এ ব্যাপারে শিক্ষক মনিরুজ্জামান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গত ১৪ জানুয়ারী রাতে আদমদীঘির সান্তাহার রথবাড়িস্থ উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবুর বাসার সিঁড়ি ঘরে তার ও বাসার ভাড়াটে আদমদীঘি স্কুল এন্ড কলেজের শিক্ষক মনিরুজ্জামানের দুইটি মোটরসাইকেল রাখা ছিল।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহীর মৃত্যু

পরদিন ভোরে বাসার ছোট গেট খুলে ভাড়াটিয়া নামাজ আদায়ে মসজিদে গেলে এর সুযোগ নিয়ে মোটরসাইকেল দুটির তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোর চক্র। পরে অনেক সন্ধান করেও মোটরসাইকেল ও চোরের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় এক মাস পর সোমবার বিকেল সাড়ে তিনটায় শিক্ষক মনিরুজ্জামানের চুরি যাওয়া মোটরসাইকেলটি ১নং আসামি রবিউল ইসলামের বাড়ি থেকে উদ্ধার করে এবং চোরচক্রের উল্লিখিত তিন চোরকে গ্রেপ্তার করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


একাত্তর/টিএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর